গরমের প্রথম মাসে কেমন থাকবে আবহাওয়া
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মার্চ মাস নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম থাকতে পারে। এই মাসে বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘মার্চ মাসে যা বৃষ্টিপাত হবে সেটা হবে কাল বৈশাখি ঝড়ের মধ্যে। এই সময়ে অঝোর ধারায় বৃষ্টি সম্ভবই না।
সাগরে লঘুচাপ সৃষ্টি এবং ঘূর্ণিঝড় প্রসঙ্গে তিনি বলেন, এ সময়ে ঘূর্ণিঝড়ও তৈরি হয়। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস হলো আমাদের ঘূর্ণিঝড়ের সময়। এই সময়ে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা অন্যান্য যেকোনো সময়ের চাইতে বেশি থাকে।
মার্চ মাসের তাপমাত্রা সর্বোচ্চ কত হতে পারে এমন প্রশ্নে তিনি আরও বলেন, মার্চ মাসে যদি বৃষ্টি না হয়, তাহলে দেশের বেশিরভাগ জায়গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই আমরা সেটাকে তাপপ্রবাহ বলে থাকি। মার্চ মাসে তাপপ্রবাহ হতে পারে এটা নিশ্চিত। মার্চ, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়।
২৫ মার্চ চন্দ্রগ্রহণ:
বিডব্লিউওটি জানায়, আগামী ২৫ মার্চ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ আছে। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৩ মিনিটে ও শেষ হবে বিকেল ৩টা ৩২ মিনিটে। এই সময় বাংলাদেশে দিন থাকায় গ্রহণটি দেখা যাবে না। ওই সময় পৃথিবীর যে অংশে রাত থাকবে সেই অংশ থেকে গ্রহণটি দেখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)