গভীর রাতে গণগ্রেপ্তার অভিযান স্বৈরশাসকের চূড়ান্ত পতনের ইঙ্গিত -১২ দল
১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ঢাকাসহ সারাদেশে গভীর রাতে গণগ্রেপ্তারের যে অভিযান চালানো হচ্ছে, এ থেকেই বোঝা যায় এই স্বৈরশাসকের চূড়ান্ত পতনের ক্ষণ ঘনিয়ে এসেছে। সরকার বাহাদুর গণগ্রেপ্তার করে আর বেশিদিন গণভবনে শান্তিতে ঘুমাতে পারবেন না। মনে রাখবেন আমরা আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ হবে আমাদের ঘরবাড়ি এবং কারাগার হবে আমাদের ঠিকানা। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এই ১২ দলীয় জোট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে অবরোধের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন জোটের নেতারা।
জোটের নেতারা বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জনগণের মালিকানা আমরা আর বিদেশি কৃতদাস সরকারের হাতে তুলে দিতে পারি না।
দাবি আদায়ে দেশের সর্বস্তরের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জোট নেতৃবৃন্দ। এসময় তারা ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এড. এহসানুল হুদাসহ বিএনপি, জামায়াতের বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।