গত ১ মাসে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭
নিজস্ব প্রতিবেদক:
গত অক্টোবর মাসে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৭৭ জন মানুষের মৃত্যু এবং একই সঙ্গে আহত হয়েছেন ৪১৫ জন মানুষ।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএ'র বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১১৪ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২৪টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩৭টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।