গত ১ মাসে ৩১ সম্ভ্রমহরণসহ ১৮৬ নারী নির্যাতন
সামাজিক ও পারিবারিকভাবে দ্বীন ইসলামের চর্চা কমে যাচ্ছে দ্রুত। বাড়ছে অপসংস্কৃতির কু-প্রভাব। যার কুফল ভোগ করছে মানুষ, বিশেষ করে নারীরা।
গত সেপ্টেম্বর মাসে ১৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ২১ জন কন্যাশিশুসহ ৩১ জন সম্ভ্রমহরণের শিকার হয়েছে বলে জানায় সংগঠনটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এই পরিসংখ্যান তুলে ধরে মহিলা পরিষদ।
সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে সম্ভ্রমহরণের শিকার ৩১ জনের মধ্যে মধ্যে ৫ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ সম্ভ্রমহরণের শিকার হয়েছে, ৩ কন্যাশিশুকে সম্ভ্রমহরণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ কন্যাশিশুসহ ৪ জনকে সম্ভ্রমহরণের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অশ্লীল নিপীড়নের শিকার হয়েছে ১১ জন কন্যাসহ ১২ জন। এর মধ্যে ৪ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।
১ জন কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।
৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যার অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৪ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।