গণপরিষদ নির্বাচনসহ চার দাবিতে মাঠে নামছে এনসিপি
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আওয়ামী লীগ নিষিদ্ধ, সংবিধান পুনর্লিখনে গণপরিষদ নির্বাচন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, দুই হাজার ছাত্র-জনতার হত্যা ও ৩১ হাজার মানুষকে আহতের বিচারে দাবিতে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সপ্তাহ থেকে ঢাকাসহ সারাদেশে এই দাবি নিয়ে নতুন দলটি সোচ্চার হবে। সারাদেশে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে দলটি কর্মসূচি পালন করবে। জাতীয় নির্বাচনের পূর্বেই সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ নিশ্চিত করতে চায় তারা। প্রয়োজনে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ এক সঙ্গে চলবে বলেও দলটির ভাষ্য।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক প্রার্থী দেবে। তিনি বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান করা, একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে, সে ব্যাপারে সরকারকে কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকার যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা ধরে নিতে পারি, এককভাবে গণপরিষদের ব্যাপারে বিএনপির আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। সেটি প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যাই হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)