বিবিসির প্রতিবেদন:
গণকবর আর লাশে ভর্তি আল শিফা হাসপাতাল, গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৭ জুন, ২০২৪ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় দ্বিতীয়বারের মতো অভিযান শেষে দখলদার সন্ত্রাসী ইসরায়েল গত ১ এপ্রিল সেখান থেকে সেনা প্রত্যাহারের পর ধ্বংসস্তুপের মধ্যে লাশের গন্ধে স্তব্ধ ফিলিস্তিনিরা।
সম্প্রতি কয়েক সপ্তাহে হাসপাতাল চত্বরটিতে ৪টি গণকবর আবিস্কৃত হয়েছে যেখানে কয়েকশ’ মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি অনুসন্ধানী দল।
গাজায় গত ৮ মাসের যুদ্ধে বারবার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে হাসপাতালগুলো। দখলদার ইসরায়েলের দাবি, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। যদিও এ দাবি সরাসরি মিথ্যা।
কিন্তু গাজার একসময়কার সবচেয়ে বড় এবং সর্বোত্তম আধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত হাসপাতাল আল-শিফায় দখলদার ইসরায়েল যে তা-ব চালিয়েছে, তা বলতে গেলে সবচেয়ে নাটকীয়।
হামাস আল-শিফা প্রাঙ্গণে নতুন করে সংগঠিত হয়েছে এমন অজুহাতে সন্ত্রাসী ইসরায়েল হাসপাতালটিতে দুই সপ্তাহের আকস্মিক অভিযান চালায়। সন্ত্রাসী ইসরায়েল সরকার এ অভিযানকে ‘সুনির্দিষ্ট এবং সার্জিক্যাল’ (বেসামরিক মানুষ ও অবকাঠামোর ক্ষতি ছাড়াই নির্দিষ্ট সামরিক লক্ষ্যে আক্রমণ) বলে বর্ণনা করেছিল।
এ অভিযানে ২০০ হামাস সদস্যকে হত্যার পাশাপাশি ৯০০ হামাস সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং কোনও বেসামরিক নাগরিকেরই মৃত্যু হয়নি বলে দাবি করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল সরকারের মুখপাত্র।
কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আল-শিফা প্রাঙ্গণে বালির মধ্য থেকে বেরিয়ে আসা একের পর এক পচা গলা মৃতদেহ দখলদার ইসরায়েলের ওই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)