গণঅভ্যুত্থানই অন্তবর্তী সরকারের বৈধতা -আসিফ মাহমুদ
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অন্তবর্তী সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। এটিকে আইনি বৈধতা দিতে অধ্যাদেশ করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতেই সংস্কার করা হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সচিবালয়ে গার্মেন্টসসহ শিল্প কারখানায় ১৮ দফা নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস ও শিল্প কারখানার সকল সমস্যা আমলে নিয়েছে সরকার। উভয় পক্ষের স্বার্থ রক্ষা করেই কাজ করা হচ্ছে। কিছু কোম্পানি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করছে না। ফলে শ্রমিকরা রাস্তায় নামছে। এরইমধ্যে অনেক গার্মেন্টস মালিককে আটক ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আবার অনেক মালিককে পাওয়া যাচ্ছে না।
বিজিএমইএ’র অধীন দুই হাজার ১২৩টি কারখানার বকেয়া মজুরী দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানগুলোর বেতনের সমস্যা ছিল। এরকম বহু প্রতিষ্ঠানের বকেয়া মজুরী দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনও ১৭টি কারখানার মজুরী বকেয়া রয়েছে। আগে শ্রমিকরা মাঠে নামলে হামলা করে উঠিয়ে দেয়া হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না।
তিনি আরও বলেন, পরিস্থিতি অশান্ত করার পেছনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এখনও ঘোষণা দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো শ্রমিক তাদের আহবানে সাড়া দেয়নি বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে: চীনা রাষ্ট্রদূত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছে নেতানিয়াহু’- গাদি আইজেনকোট
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)