রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

খোলা ড্রেনের ময়লা-গন্ধে অতিষ্ঠ নগরবাসী

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, সকাল ৬:১৩
খোলা ড্রেনের ময়লা-গন্ধে অতিষ্ঠ নগরবাসী
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অনেক এলাকা বিশেষ করে পুরান ঢাকা এলাকার সব গলি বা লেনের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। ড্রেনে ময়লা জমে আছে। ড্রেন খোলা। বর্জ্য ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় আরও খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। পুরান ঢাকার আহসান উল্লাহ রোড, পাটুয়াটুলী রোড, ইসলামপুর, কুমারটুলী লেন, লিয়াকত এভিনিউ, নর্থব্রুক হল রোড, শাঁখারিবাজার, বংশাল, লক্ষ্মীবাজার, গোবিন্দ দত্ত লেন, রোকনপুর লেন, পাঁচ ভাই ঘাট লেন, জনসন রোড, নবদ্বীপ বসাক লেন, পাতলা খান লেন, ডালপট্টি, রূপলাল দাস লেন, ফরাশগঞ্জ লেন, প্যারীদাস রোড, রূপচান লেন, সিদ্দিক বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে পয়ঃনিষ্কাশনের একই চিত্র ধরা পড়ে। অধিকাংশ গলির ড্রেনে জমে আছে ময়লা। ছড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া বৃষ্টি হলে এসব এলাকায় আরও দুরবস্থা দেখা দেয়। রাস্তার ওপর পানিতে মলমূত্র ও নানা বর্জ্য ভাসতে দেখা যায়।
ড্রেনেজ ব্যবস্থার নাজেহাল অবস্থা থাকলেও তা পর্যাপ্ত সংস্কার কাজ হচ্ছে না। আবার কোনও কোনও এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও নেই। যে কারণে সামান্য বৃষ্টি হলেই রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্রই পানিতে ডুবে যায়।
রাজধানীর ডিএনডি বাঁধ, বংশাল, আগামসি লেন ও পাকিস্তান মাঠসহ বহু এলাকায় একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। এতে বৃষ্টির পানি জমে থাকে দিনের পর দিন। হাঁটুপানিতেই চলাচল করতে হয় ওইসব এলাকার মানুষকে। নানা রাস্তায় খোড়াখুড়িতেও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। দুর্গন্ধযুক্ত পানিতে চলাচল করায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী।
শুধু পুরান ঢাকার গলি নয়, খোদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও ড্রেনেজ অবস্থা খুবই নাজুক। ড্রেনগুলো ছোট ছোট। ওপরের ঢাকনা নাই। ছড়ায় দুর্গন্ধ। বৃষ্টির পানিতে ড্রেন ভরে যায়। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বাইরে ড্রেন উচুঁ। পয়ঃনিষ্কাশনের সমস্যা হয়। এছাড়া ড্রেনগুলো চিকন ও অপরিকল্পিত। তবে আমরা সমাধানের চেষ্টা করছি।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস জানায়, ‘পুরান ঢাকার রাস্তাঘাট ছোট হওয়ার কারণে আমাদের পয়ঃনিষ্কাশনে সমস্যা হয়। তবে আমার ওয়ার্ডের অনেক স্থানে বর্জ্য পয়ঃনিষ্কাশনের কাজ শেষ হয়েছে। অনেক স্থানে কাজ চলছে। যেমন–তাঁতিবাজার, বাধিকা মোহন বসাক লেন, কোর্ট এলাকা, রাজার দেউরীসহ অনেক স্থানের কাজ শেষ। তবে প্রসন্ন পোদ্দার লেন ও আশেক লেনের কাজ চলছে। এছাড়া কিছু কাজ হাতে নেবো।’
এ কাউন্সিলর আরও বলে, ‘আমাদের মূল চ্যালেঞ্জ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিক করা। বৃষ্টির পানিতে যেন ভোগান্তি না হয় সে ব্যবস্থা করার চেষ্টা করছি। আমার এলাকার জনসাধারণের কাছে জানতে চাইলে তারাই বলে দেবে আমরা কী কাজ করছি।’
পাটুয়াটুলী রোড, কুমারটুলি, বাংলাবাজার, সদরঘাট, ইসলামপুর এলাকায় হালকা বৃষ্টিতে রাস্তা পানিতে ডুবে যাওয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী বলেন, ‘আমাদের এ ওয়ার্ড এলাকা ঢাকার সবচেয়ে নিচু এলাকা। আমি কমিশনার হওয়ার আগেও বৃষ্টি হলে এ এলাকার সব রাস্তা পানির নিচে থাকতো। তবে এখন সেটি অনেক কমে গেছে।’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে