খোলাবাজারে ডলার উধাও
ব্যস্ত দিলকুশা এখন সুনসান। ডলারের জন্য নেই হাঁকডাক। খোলাবাজার থেকে যারা ডলার কিনে প্রয়োজন মেটান, তারা এখানে এসে ফিরে যাচ্ছেন। অভিযানের ভয়ে বেশিরভাগ দোকানই বন্ধ। বেশ কয়েকটি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। মূল সড়কের পাশে স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জের মূল ফটকে সিলগালা করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া জামান মানি এক্সচেঞ্জকেও করা হয় জরিমানা। প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে।
দোহার মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী মুরাদ হোসেন বলেন, ডলারের সংকট প্রকট আকার ধারণ করেছে। ব্যাংকগুলো ডলার দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে; কিন্তু তারা কোনো যুক্তিই শুনতে চায় না। তিনি বলেন, বৈধ ব্যবসায়ীদের কোনো কথা না শুনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
শুধু দিলকুশাই নয়, আশপাশের মতিঝিল, পল্টন, দৈনিক বাংলাসহ এলাকাগুলোতেও ডলার বিক্রি তেমন চোখে পড়েনি। সবাই ভয়ে বন্ধ রেখেছেন ব্যবসাপ্রতিষ্ঠান। অনেকেই গোপনে বিক্রি করছেন ডলার। তবে সেক্ষেত্রে দাম নেয়া হচ্ছে ১১৭ থেকে ১১৮ টাকা। যদিও বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দর অনুযায়ী, নগদে প্রতি ডলারের দাম ১১৩ টাকার মধ্যে থাকার কথা।
মানিচেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এম এস জামান আরও বলেন, চাহিদার চেয়ে সরবরাহ কম হলে হাহাকার তো পড়বেই। মানিচেঞ্জারগুলোকে কোনো ব্যাংক ডলার দেয়ও না, নেয়ও না। ব্যাংক থেকে যে ডলার রেট বেঁধে দেয়া হয়েছে সে রেটে ডলার আমরা পাই না। যারা বিদেশফেরত তাদের কাছ থেকে মূলত ডলার কেনা হয়; কিন্তু এখন সেটাও কমে গেছে। আমরা কোথায়, কাকে এসব বলব?
গত কয়েকদিন ইচ্ছামতো দরে ডলার বিক্রি করেছে মানি চেঞ্জারগুলো। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে বেশি ডলার বিক্রি করায় গত সপ্তাহের প্রথম দিন রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে খোলা বাজারে চলছে অভিযান। ইতোমধ্যে সাত মানিচেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি একই কারণে আরও ১০ মানিচেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানের মুখে আতঙ্কে রয়েছেন অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেনকারীরা। পাশাপাশি আতঙ্কে রয়েছেন বৈধ লাইসেন্সধারী মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও। সার্বিক প্রভাব পড়েছে খোলাবাজার বা কার্ব মার্কেটের বৈদেশিক মুদ্রা বেচাকেনায়। এই বাজার থেকে ডলার উধাও হ য়ে গেছে।
মতিঝিল ও দিলকুশার একাধিক মানিচেঞ্জার ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের কারণে বৈধ ও অবৈধ দু’ধরনের মুদ্রা ব্যবসায়ই ভাটা পড়েছে। ডলার থাকলেও জব্দের ভয়ে ব্যবসায়ীরা ডলার বের করছেন না। অনেকে ফোনে লেনদেন সম্পন্ন করছেন। কোনো বিশ্বস্ত গ্রাহক ফোন করে ডলারের অর্ডার করলে তখন তারা গোপনে বিক্রি করছেন। ফলে প্রয়োজন হলেও পরিচিত ছাড়া বিদেশগামী যাত্রীরা ডলার কিনতে পারছেন না। এমনকি বিদেশফেরতরাও মানি এক্সচেঞ্জে এসে ডলার বিক্রির সাহস পাচ্ছেন না।
ডলারের একক রেট কার্যকর
বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় সিদ্ধান্ত হয়, রপ্তানি ও রেমিট্যান্সে ডলার কেনায় একদর কার্যকর হবে। রেমিট্যান্সে প্রতি ডলারে ৫০ পয়সা এবং রপ্তানি বিল নগদায়নে ১ টাকা বাড়িয়ে সব ক্ষেত্রে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এছাড়া আমদানি ও আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১০ টাকা। এতদিন যা ১০৯ টাকা ৫০ পয়সা ছিল। গতকাল থেকে নতুন দর কার্যকর হবে বলে ওই সভায় জানানো হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…