খুলনায় হিজবুত তাহরীর ৪ সদস্য গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধানসহ চার সদস্যকে নগরীর খানজাহান নগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেএমপি কমিশনার মোজাম্মেল হক।
গ্রেফতারকৃতদের মধ্যে আনিসুর রহমান রুহুল আমিন রকি মূলত খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম প্রচার প্রসারের দায়িত্ব পালন করে আসছিলো। সে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে অর্নাস সম্পন্ন করে। এরপর সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়ায়। এ ছাড়া বাকি তিন সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে নগরীর হরিণটানা থানাধীন খানজাহান নগর এলাকা থেকে হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমান চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।