মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

খুঁজে পায়নি পুলিশ, নিজেই ধরা দিলো মাদক কারবারি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, সকাল ৬:০১
খুঁজে পায়নি পুলিশ, নিজেই ধরা দিলো মাদক কারবারি
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের গত ২ জানুয়ারি ৬০ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর মতিঝিল এলাকা থেকে পাঁচ কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এসময় শফিকুল নামে এক সদস্য কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের করা মামলায় গত ৩ এপ্রিল শফিকুলের নাম-ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাব-ইন্সপেক্টর আছমত আলী।
গত ১৪ মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত হন। পলাতক আসামি শফিকুলও ছিলেন কাঠগড়ায়। এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য তার আইনজীবী আবেদন করলে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। পরে তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। ‘কাঠগড়ায় থাকা শফিকুলকে চেনেন কি না’, আদালত তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি ‘না’ বলে উত্তর দেন। এসময় শফিকুল নিজের পরিচয় দেন। পরে শফিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয় আদালত।
ওইদিন বিচারক আদেশে বলেন, ঘটনাস্থল থেকে শফিকুল পলাতক হন এবং হাতেনাতে আটক হন পাঁচ আসামি। ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে মামলা করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আছমত আলী তদন্ত শেষে পলাতক আসামি শফিকুলের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় এবং গ্রেফতার করতে না পারায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। অন্য পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(গ) ও ৪১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
কিন্তু পলাতক আসামি শফিকুলের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে একাধিক মামলা রয়েছে। সে কারাগারে আটক। শফিকুলকে এ মামলায় আটকের জন্য তার পক্ষের আইনজীবী আবেদন করলে তার কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করা হয়। তাকে কাস্টডি ওয়ারেন্ট মূলে গত ১৪ মে আদালতে হাজির করা হয়। অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য তদন্তকারী কর্মকর্তা ওইদিন আদালতে হাজির হন। আদালতের জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা বলেন, তিনি যাচাইয়ের জন্য ওই আসামির নাম-ঠিকানা পাঠিয়ে উত্তর সংগ্রহ করে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত বলেছে, এ মামলায় হাতেনাতে গ্রেফতার ওসমান গণির সঙ্গে পলাতক আসামি শফিকুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কেনাবেচা করছিল মর্মে মামলার এজাহারে উল্লেখ করা হয়। শফিকুলের বাড়িও কক্সবাজারের টেকনাফ উপজেলায়। সে হিসেবে ওসমান গণিকে গ্রেফতারের পর ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে অথবা পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শফিকুলের পূর্ণ ঠিকানা ও তার অবস্থান সম্পর্কে জানা যেতো। কিন্তু এ মামলায় ৬০ হাজার পিস ইয়াবার মতো বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পরও কোনো অজ্ঞাত কারণে কোনো আসামিরই রিমান্ড চায়নি পুলিশ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে