খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শুরু, সফরসঙ্গী হচ্ছেন বিএনপির নেতা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনযাত্রার ভিসার প্রক্রিয়া শুরু হয়েছে। অতি সম্প্রতি তার সঙ্গে সম্ভাব্য সফরসঙ্গী অনেকেই ভিসার প্রক্রিয়া শুরু করেছেন। এরপর ঠিক কবে নাগাদ সাবেক এই প্রধানমন্ত্রী বিমানে রওনা করবেন, তা ঠিক হবে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে।
বিএনপি চেয়ারপারসনের পরিবারের ঘনিষ্ঠ সূত্র গত রোববার (৩ নভেম্বর) জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনযাত্রার ভিসার কাজ শুরু হয়েছে। তার সম্ভাব্য সফরসঙ্গী হিসেবে আছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, মেডিক্যাল বোর্ডের সদস্য, ব্যক্তিগত সহকারী, নার্স এবং দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এক বা একাধিক নেতা।
একটি সূত্রের ভাষ্যÍঅন্তত ১৫ জনের একটি টিম যাচ্ছে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।