খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে যে দুই মশলা
চিকিৎসকদের মতে, সুন্নতি খাবার মেথি এবং দারচিনির মতো মশলা খারাপ কোলেস্টেরল কমাতে অণুঘটকের মতো কাজ করে।
পুষ্টিবিদরা বলছেন, মেথির মধ্যে রয়েছে সহজপাচ্য ফাইবার। যা রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আবার, দারচিনির অ্যান্টি-অক্সিড্যান্ট সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে।
এই দু’টি মশলা একত্রে ‘সিনাজেস্টিক’ প্রভাব ফেলে। অর্থাৎ, একে অপরের গুণ আরও বাড়িয়ে তোলে। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শর্করার মাত্রাও বশে রাখা প্রয়োজন। সেই কাজে সাহায্য করে দারচিনি।
তাই চায়ের মতো পানীয় হিসাবে, কিংবা ডিটক্স ওয়াটারের মতো নিয়মিত খাওয়া যেতেই পারে। তবে মাত্রাছাড়া কোলেস্টেরল থাকলে খুব সহজে তা স্বাভাবিক হবে না। ওষুধের পাশাপাশি নিয়মিত এই পানীয় খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে।
এটি তৈরি করতে এক চা চামচ মেথি দানা এবং এক চা চামচ দারচিনির গুঁড়া একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে চায়ের মতো পান করুন। স্বাদ বাড়িয়ে তুলতে চাইলে লেবুর রস আর মধু মেশাতে পারেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।