খাদ্য নিরাপত্তায় তানজানিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ
, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
খাদ্য নিরাপত্তায় তানজানিয়ার সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি ব্লু-ইকোনোমিতে তানজানিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় বাংলাদেশ।
ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা তানজানিয়ার ব্লু-ইকোনোমি ও ফিশারিজ মন্ত্রী সুলেমান মাসুদ মাকামের সঙ্গে গত বুধবার (২৩ নভেম্বর) সাইডলাইন বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার করেন। পাশাপাশি দুই দেশের জনগণ ও এ অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ করার জন্য আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে সম্মত হন মোমেন-সাবরি। তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থিতাকে সমর্থন করা নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও ওষুধ রপ্তানির মাধ্যমে দু’দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের অনুরোধ করেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)