শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

খাদ্যের দাম কেন এত বাড়ছে

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, রাত ২:৫১
খাদ্যের দাম কেন এত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:
দেশে গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে খাদ্যপণ্য আমদানি কমেছে ৬২ শতাংশ। কমেছে সরকারের খাদ্যমজুতও।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ আর সংঘাতের কারণে খাদ্যপণ্যের বিশ্ববাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেশের ডলার-সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমদানি কমে যাওয়ায় দেশে বেড়েছে খাদ্যপণ্যের দাম।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্য গমের মোট চাহিদার ৮৫ শতাংশ আমদানি করতে হয়। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত গমের আমদানি কমেছে ৫১ শতাংশ। এতে চাল, গম ও ভোজ্যতেলের মতো নিত্যপণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে। এতে নিম্ন আয়ের ৩৬ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন।
গত ২৭ ডিসেম্বর ডব্লিউএফপির ‘বাংলাদেশ বাজার পর্যবেক্ষণ-নভেম্বর-২০২৩’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশের খাদ্য পরিস্থিতি, খাদ্যপণ্যের মূল্য এবং দরিদ্র মানুষের ওপরে তার প্রভাব নিয়ে জরিপ করে দুই বছর ধরে সংস্থাটি প্রতিবেদন প্রকাশ করে আসছে।
সংশ্লিষ্টরা বলছেন, গমের আমদানি কমায় গরিব মানুষ চালের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে চালের ওপর চাপ বাড়ছে। তবে গত আমন ও বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। এতে চাহিদা বাড়লেও জুলাই থেকে নভেম্বরের মধ্যে দেশের প্রধান খাদ্য চাল আমদানি করতে হয়নি। তুলনামূলক দামও খুব বাড়েনি। এতে নভেম্বরে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের সঙ্গে গমের মতো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির যোগসূত্র রয়েছে। সর্বশেষ গাজা সংঘাতের পর জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। এর ওপর দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনীতিকে নাজুক করে তুলেছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চালের দাম গত অক্টোবরে কিছুটা কমলেও নভেম্বরে আবার বেড়ে যায়। ওই মাসে চালের দাম ৩.৭ শতাংশ বেড়েছে। ওই মাসে প্রতি কেজি চালের দাম গড়ে ৪৬ টাকা ছিল, যা গত এক বছরের মধ্যে ৪ শতাংশ বেশি। বিভাগ ভেদে চালের দামে পার্থক্য দেখা গেছে। অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল, খুলনা ও চট্টগ্রামে চালের দাম বেশি। জাতীয় গড় ধরে হিসাব করলে চালের দাম এখনো অনেক বেশি। বলা হচ্ছে, সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চাল আমদানি না হওয়ায় চালের দাম বেড়েছে।
প্রতিবেদনে সরকারের খাদ্যমজুত পরিস্থিতি তুলে ধরে হয়। বলা হয়, অক্টোবরে দেশের খাদ্য মজুত ছিল ১৪ লাখ টন। এর মধ্যে চাল ১২ লাখ টন ও গম দুই লাখ টন। অক্টোবরের তুলনায় নভেম্বরে মজুত ১৫ শতাংশ কমেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম। বৈশ্বিক সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং বৈশ্বিক খাদ্যপণ্যের সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় আমদানি কমেছে। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে সামগ্রিকভাবে খাদ্য আমদানি ৬২ শতাংশ কমেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে