খাগড়াছড়িতে ৩ বিচ্ছিন্নতাবাদীকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ি উপজাতি সন্ত্রাসবাদী গ্রুপগুলোর অর্ন্তকোন্দলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের তিন বিচ্ছিন্নতাবাদী মারা গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জন পাড়ায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানায়, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতো। ১৩/১৪ জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এই ঘটনার জন্য সে নব্য ‘মুখোশ বাহিনী’কে দায়ী করেছে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদদীন বলেন, গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।