খাগড়াছড়িতে শপথ নিলেন ৭৫৮ নবীন সেনাসদস্য
৩৬ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনা সদস্যদের ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ৭৫৮ জন নবীন সদস্য শপথ নেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালের দিকে দীঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও রিক্রুট-২০২৪’ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মেজর মুশফিকুর রহমান সেনাবাহিনীর নবীন সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহবান জানান। একইসঙ্গে ভালো মানুষ হওয়ার প্রত্যয় হৃদয়ে ধারণ করার অনুরোধ জানান তিনি।
৩৬ সপ্তাহের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে রিক্রুট ব্যাচে ২০২৪ এর ৭৫৮ জন নবীন সদস্য সেনাবাহিনীতে পদাতিক রেজিমেন্টে যোগ দেবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।