খরায় উত্তরাঞ্চলের কৃষকের বোবাকান্না
দীর্ঘ অপেক্ষার পর দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হয়েছে। অথচ উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে পাবনা, নাটোর অঞ্চলে আম ও লিচুর ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খরার কারণে আম ও লিচুর বোঁটা শুকিয়ে ঝরে গেছে গুটি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মাঠে দুলছে ধানগাছ। বেশিরভাগ এলাকায় ধানের শিষ পরিপুষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মুহূর্তে জমিতে পানি থাকতেই হবে। গাছের গোড়া শুকিয়ে গেলে আর্দ্রতার অভাবে ধান চিটা হয়ে যাবে। ফলে উৎপাদন কমে যাবে।
কৃষি কর্মকর্তাদের মতে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে। সেখানে এবার তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ অবস্থায় ধানে ফুল অবস্থায় পানি খুব গুরুত্বপূর্ণ। ধানগাছের গোড়ায় পানি ধরে রাখা দরকার। সেটা সম্ভব না হলে জমি অবশ্যই ভেজা থাকতে হবে। এ পরিস্থিতিতে তাদের পরামর্শ হলো ধান, আম, লিচু, কাঁঠাল, জাম, জামরুলসহ ফলগাছের গোড়ায় পানি দেওয়া। পর্যাপ্ত পরিমাণ পানি নিশ্চিত করা গেলে রোদের তাপ বাড়লেও ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
তারা বলছেন, এ তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বেগুন, টমেটো, মরিচ, কদু, মিষ্টিকুমড়া, করলা, ঝিঙে, চিচিঙ্গা, পটোল, শসা ও ঢ্যাঁড়শ ক্ষেতে ৩-৪ দিন অন্তর সেচ দিতে হবে। পাতাজাতীয় সবজি যেমন ডাঁটা, লালশাক, পুঁইশাক, কলমি, লাউশাক ক্ষেতে ২-৩ দিন অন্তর সেচ দেওয়া প্রয়োজন।
মিঠাপুকুর, বদরগঞ্জ সড়কের দুইপাশে বিস্তীর্ণ জমিতে ধান ও নানারকম ফসলের মাঠ। এ অঞ্চলে এখন ভুট্টা চাষের চাহিদা বেড়েছে। সড়কের পাশে শত শত বিঘা জমেতে দেখা মিললো ভুট্টার ক্ষেত। তবে তীব্র গরম ও রোদের কারণে এখানকার অনেক জমিই ঝলছে গেছে। পরিপক্ক হওয়ার আগেই পুড়ে গেছে গাছের পাতা ও ফল। হলুদ বিবর্ণ ক্ষেতের দিকে তাকিয়ে কৃষকের হতাশার চিত্র মিলছে পথে পথে।
পথের পাশে কথা হয় কৃষক আবুল হোসেনের সঙ্গে। জানালেন শরীর ঘামছে সবসময়, কাজ করতে গেলে শরীর দুর্বল লাগে। অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি না হলে খরা আরও দীর্ঘস্থায়ী হবে। এখানকার মাটি আঠালো। পানির অভাবে মাটি শুকিয়ে শক্ত কাঠ হয়ে গেছে।
রাজশাহী বিভাগের পাবনা জেলায় বেশিরভাগ নদী গেছে শুকিয়ে। এরমধ্যে পদ্মা, যমুনা, কাগেশ্বরী, সুতিয়ালী, বান্নাই, চন্দ্রবতী, বড়াল, হুরা সাগর, রতনাই, ইছামতি, আত্রাই, গুমানীসহ আরও অনেক নদী রয়েছে।
এদিকে তীব্র খরায় চরাঞ্চলের চিনা বাদাম, তিল, আম লিচুসহ বিভিন্ন গাছের ফল শুকিয়ে অসময়ে ঝরে যাচ্ছে। পানির স্তর অস্বাভাবিক ভাবে নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকেও পানি উঠছে না। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এবার দীর্ঘ খরায় হুমকির মুখে পড়তে পারে ফসল উৎপাদন। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলা করাই হবে উত্তরের কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।