খরচ বেড়ে যাওয়ায় কম গোশত খাচ্ছে আর্জেন্টাইনরা
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৭ জুন, ২০২৪ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ভালো নেই লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার অর্থনীতি। দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কবলে দেশটি। ব্যয় বেড়েছে সব ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে দেশটির মানুষ খরচের লাগাম টানতে গরুর গোশত খাওয়া কমিয়ে দিয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে চলতি বছর গোশত খাওয়া কমেছে প্রায় ১৬ শতাংশ। যদিও বিভিন্ন ক্ষেত্রে গোশত তাদের জীবনের অন্যতম প্রয়োজনীয় খাবার।
অধিকাংশ আর্জেন্টাইনের বাড়িতেই গ্রিলের যন্ত্র রয়েছে। সেখানে পরিবারের সবাই একত্রিত হয়ে করা হয় আয়োজন। রাজধানী বুয়েন্স আয়ার্সের অলিতে-গলিতে গরুর গোশতের নানা আয়োজন থাকে।
একটি কসাইয়ের দোকানে লাইনে দাঁড়িয়ে থাকা ৬৬ বছর বয়সী ক্লডিয়া সান মার্টিন বলেছে, গরুর গোশত আর্জেন্টাইনদের খাবারের অবিচ্ছেদ্য অংশ। সে অন্যান্য ক্ষেত্রে খরচ কমিয়ে গোশতকিনতে এসেছে।
সান মার্টিন বলেছে, আর্জেন্টাইনরা সব কিছু বাদ দিতে পারে, কিন্তু গোশতছাড়া আমরা ভাবতেই পারি না।
আগের বছরগুলোর তুলনায় আর্জেন্টাইনদের গরুর গোশত খাওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। এমন পরিস্থিতিতে মুরগিসহ অন্যান্য গোশতে ঝুঁকছে দেশটির নাগরিকরা। তাদের খাবার তালিকায় গুরুত্ব পাচ্ছে সস্তা মূল্যের পাস্তাও।
চলতি বছর পরিস্থিতির বেশি অবনতি হওয়ার অন্যতম কারণ হলো প্রায় ৩০০ শতাংশ মূল্যস্ফীতি ও প্রেসিডেন্টের কঠোর পদক্ষেপ।
দেশটিতে দারিদ্র্য বেড়েছে, প্রধান শহরগুলোতে আরও বেশি মানুষ গৃহহীন হয়েছে ও স্যুপ কিচেনে লাইন বেড়েছে। অনেক পরিবার প্রধান খাবারের ব্যবহার কমিয়েছে।
স্থানীয় বিফ চেম্বার সিআইসিসিআরএ-এর সভাপতি বলেছে, এই মুহূর্তে পরিস্থিতি সংকটজনক। ভোক্তারা শুধু তাদের মানিব্যাগের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)