খনন করে তীরেই উঠানো হচ্ছে নদীর মাটি
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার জেলার মদনে গভীরতা বাড়াতে খননের নামে নদী পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। চাওয়াই নদী খননের পর মাটি নদীর পাড়েই ফেলা হচ্ছে। আসছে বর্ষার সময় ওই মাটি পানির স্রোতে ভেসে আবারও নদী তলায় এসে নদী ভরাট হয়ে যাবে। এতে খননের নামে সরকারের যে বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে তা কাজে আসবে না। নদী আবার ভরাট হয়ে নাব্যতা হারাবে বলে মনে করছেন সচেতন মহল।
জেলা পাউবো সূত্রে জানা গেছে, নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মেসার্স বেলাল কন্সট্রাকশন নামের কুড়িগ্রামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান মদন উপজেলার গোবিন্দশ্রী চাওয়াই নদীর ৪ কিঃমিঃ খননের কাজ বাস্তবায়ন করছে। এই খনন কাজে ১ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭৮৮ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। নদী খননের দরপত্রে ১৮.০০ থেকে ২৫.১৯ ফুট প্রস্থে অবস্থাভেদে গভীরতা ১০ থেকে ১২ ফুট এবং খননের জায়গা থেকে ৩৮ থেকে ৪০ ফুট দূরত্বে মাটি ফেলার কথা রয়েছে। কিন্তু খননের মাটি নদীর পাড়েই রাখা হচ্ছে।
ঠিকাদারের প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, আমরা কাজ করছি। নদীর পাড়ে ভালভাবে মাটি রাখছি যাতে ধ্বসে না পড়ে। ফিনিশিংয়ের সময় ত্রুটিগুলো সম্পন্ন করা হবে। তখন সবকিছু ঠিক হয়ে যাবে। নদী ভরাট হবার কোন সম্ভাবনা নেই।
নদীর পাড়ে মাটি রাখার ব্যাপারে প্রকল্প তত্ত্বাবধানকারী নেত্রকোনা পারবোর উপ-প্রকৌশলী ওবায়দুল হক বলেন, খননের মাটি নদীর পাড়ে রাখার নিয়ম নেই। খনন কাজ চলমান রয়েছে। নির্দিষ্ট স্থানে খননের মাটি সরিয়ে নেওয়ার হবে।
নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, ২০১৮ সালে দায়িত্বে যারা ছিলেন তাঁরা প্রকল্প করেছেন। তবে চাওয়াই নদী খননে এলাকাবাসী সুফল পাবে। নদীর পাড়ে খননের মাটি রাখার বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই খননের মাটি বিক্রি করে সরিয়ে ফেলা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)