সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

কয়টি সংরক্ষিত আসন পেতে পারেন স্বতন্ত্র এমপিরা?

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, রাত ২:৪৪
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরই সবচেয়ে বেশি আসন (৬২টি) পেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে দল হিসেবে আওয়ামী লীগের পরের অবস্থান জাতীয় পার্টির (১১টি)। সংসদের সংরক্ষিত ৫০ আসন ভাগ হবে সরাসরি ভোটে পাওয়া আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এই হিসাবে ১১টি আসন পেতে পারেন স্বতন্ত্র এমপিরা।
এক্ষেত্রে স্বতন্ত্র এমপিদের এককভাবে জোটবদ্ধ না হয়ে খ- খ-ভাবে হলেও জোটবদ্ধ হতে হবে। এতে একটি করে আসনে জয়ী তিনটি রাজনৈতিক দলের সংরক্ষিত একটি আসন পাওয়ার যে সম্ভাবনা রয়েছে, তারা তা থেকে বঞ্চিত হবে। খ- খ- জোট হলে স্বতন্ত্র এমপিরা চাইলে ১১টিরও বেশি আসনও দাবি করতে পারেন। সেক্ষেত্রে তাদের সমঝোতা করতে হবে। সমঝোতা না হলে নির্বাচন কমিশনকে স্বতন্ত্র আসনের অনুকূলে বরাদ্দকৃত সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের পথে যেতে হবে।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি সরাসরি ভোটে নির্বাচিত আসনের বাইরে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন অনুযায়ী রাজনৈতিক দল ও জোটসমূহের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসনগুলো বণ্টন হবে।
সংরক্ষিত মহিলা আসনগুলো কোন প্রক্রিয়ায় বণ্টন হবে– তা আইনে স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া আছে। সাধারণভাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে কোনও দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে।
আসন বণ্টনের বিষয়ে আইনে বলা হয়েছে- ‘সংরক্ষিত মহিলা আসনের মোট সংখ্যাকে (বর্তমানে ৫০টি) সংসদের সাধারণ আসনের মোট সংখ্যা (৩০০টি) দ্বারা ভাগ করিবার পর ভাগফল হিসাবে প্রাপ্ত সংখ্যা (১.৬৬৭) দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল বা জোটের অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যাকে গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাই হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনতব্য সংরক্ষিত মহিলা আসন সংখ্যা।’ যেমন- আওয়ামী লীগের ২২৩টি আসনের বিপরীতে সংরক্ষিত আসন হবে– ৫০*৩০০=০.১৬৬৭। এরপর ২২৩*০.১৬৬৭=৩৭.১৬৬৭। অর্থাৎ আওয়ামী লীগ ৩৭টি আসন পাবে। আইন অনুযায়ী ভগ্নাংশ শূন্য.পাঁচ (০.৫) বা তার বেশি হলে ভগ্নাংশকে পূর্ণ এক সংখ্যা গণনা করতে হবে এবং শূন্য.পাঁচ (০.৫) অপেক্ষা ক্ষুদ্রতর হলে ওই ভগ্নাংশকে শূন্য সংখ্যা গণনা করতে হবে।
আইনে আনুপাতিক হারে আসন বণ্টনের পর বণ্টন করা আসনসমূহের যোগফল ৫০ (সংরক্ষিত মোট আসন)-এর চেয়ে বেশি হলে অতিরিক্ত আসন বা আসনসমূহ নির্ধারিত পদ্ধতিতে কাটা হবে। এক্ষেত্রে অতিরিক্ত আসনের সংখ্যা একটি হলে, যেসব দল বা জোট আনুপাতিক হারের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা গণনা করার কারণে কোনও আসন পেয়েছে, সেসব দল বা জোটের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশের অধিকারীর অনুকূলে বরাদ্দ করা আসন থেকে ওই অতিরিক্ত আসনটি কাটতে হবে। তবে ক্ষুদ্রতম ভগ্নাংশের অধিকারী দল বা জোটের সংখ্যা একাধিক হলে কার আসন কাটা যাবে, তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। অতিরিক্ত আসন সংখ্যা একাধিক হলে একই পদ্ধতি অনুসরণ করা হবে।
আনুপাতিক হারে আসন বণ্টনের পর বণ্টন করা আসনসমূহের যোগফল ৫০-এর কম হলে এবং অবশিষ্ট আসনের সংখ্যা একটি হলে তা যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে সবচেয়ে বেশি সংখ্যক সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হয়েছে তাদের অনুকূলে বণ্টন হবে।
আইনে আসন বণ্টনে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা গণনার বিষয়ে কোনও বিতর্ক দেখা দিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে