সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ক্ষমতার পালাবদলে চাঁদাবাজি ও দখলের মচ্ছব

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, রাত ৩:০৮
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার পালাবদলে যেন দখলের মচ্ছব লেগেছে সর্বত্র। সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় মেতে উঠেছে একটি গোষ্ঠী। কেউ চাইছে ঠিকাদারি, কেউ দাবি করছে চাঁদা, আবার কেউ ব্যস্ত চেয়ার দখল নিয়ে।
গত সোমবার বেলা আড়াইটা। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য অধিদপ্তরে ২০-২৫ জনের একটি দল নিয়ে প্রবেশ করে কুদ্দুস মোল্লা ও দীপু সরকার নামের দুই ব্যক্তি। তারা নিজেদের একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন কক্ষে যায়। কমপক্ষে ২০ জন প্রকৌশলীর কক্ষে গিয়ে পরবর্তী দরপত্রগুলো তাদের দিতে হবে, এমন বার্তা দিয়ে যায় তারা। এরপর মঙ্গল ও বুধবার এ দুই ব্যক্তির নামে একাধিক যুবক গিয়ে ধমকের সুরে প্রকৌশলীদের কাজ দেওয়ার জন্য চাপ দেয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই অধিদপ্তরের একজন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘চাকরিজীবনে সব সময়ই রাজনৈতিক লোকজন কাজ নেওয়ার জন্য আসে। তাদের কিছু কাজ দিতেও হয়। কিন্তু কয়েক দিন ধরে যা করা হচ্ছে, তা কেউ করেনি। মনে হচ্ছে, বুঝিয়ে কিছু বলতে গেলেও মেরে ফেলবে।’
রাজউকে প্রভাব বিস্তারের মহড়া
দু-তিন দিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অফিসের চিত্রও অনেকটা এমন। গত সোমবার রাজউক ঘুরে দেখা যায়, বিভিন্ন বিভাগীয় প্রধানদের কক্ষে গিয়ে নিজেদের নানা পরিচয় দিচ্ছেন একদল লোক। এলাকার রাজনীতিতে নিজেদের প্রভাবের ফিরিস্তি দিয়ে তারা জানাচ্ছেন, এখন থেকে নিয়মিত আসবেন। যাওয়ার আগে নিজেদের মোবাইল নম্বর দিয়ে তা সংরক্ষণ করতে বলছেন কর্মকর্তা ও প্রকৌশলীদের। পরিস্থিতি বেসামাল দেখে রাজউকের কোনো কোনো কর্মকর্তা বা প্রকৌশলীকে নিজ দপ্তরে না বসে অন্য সহকর্মীর কক্ষে গিয়ে বসে থাকতে দেখা গেছে সেদিন। একপর্যায়ে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার সব দপ্তর পরিদর্শনে বের হন। এতেও পরিবেশ খুব একটা শান্ত হয়নি।
গণপূর্তে টেন্ডারবাজি
গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন ডিভিশনে দলবল নিয়ে ঠিকাদারি কাজের জন্য চাপ দিচ্ছে একটি মহল। তারা পূর্তের ঢাকা ডিভিশন ১, ৩, ৪ এবং শেরেবাংলা নগর ও আজিমপুর ডিভিশনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। নিজেদের একটি রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে ফারুক হোসেন ও সুইট নামের দুই ব্যক্তি ঠিকাদারি কাজের জন্য প্রকৌশলীদের চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার সংস্থাটির গুরুত্বপূর্ণ চেয়ারে বসতে সংস্থার প্রধানের দপ্তরে গিয়ে মনিরুজ্জামান এবং বদরুল আলম নামের দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী রীতিমতো হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জাগৃকে চাঁদাবাজি
ক্ষমতার পালাবদলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) উন্নয়নকাজগুলো দখলে নিতে মরিয়া হয়েছে একটি মহল। সংস্থাটির অধীনে সবচেয়ে বড় ধরনের উন্নয়নকাজ চলছে মোহাম্মদপুর এলাকায় দোলনচাঁপা এবং কনকচাঁপা ফ্ল্যাট প্রকল্পে। তিন-চার দিন ধরে সেখানে কাজ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা গেছে, কাজ বন্ধ করে দিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছেন মাহবুবুল ইসলাম স্বপন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তার পক্ষে থেকে সেখানে সার্বক্ষণিক বেশ কিছু যুবক অবস্থান করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন টাকার জন্য চাপ দিচ্ছে। টাকা না পেয়ে তার লোকজন নির্মাণকাজের সঙ্গে জড়িতদের মারধর করছে।
সিটি করপোরেশনে ভয়ভীতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) চলছে একই অবস্থা। সেখানে যাঁরা বিভিন্ন সময় নানা অনিয়মে চাকরি হারিয়েছেন, তারা এখন শ্রমিকনেতা সেজে আওয়ামীপন্থী কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শরিফুল ইসলাম নামের একজন এ দলে নেতৃত্বে দিচ্ছেন। একপর্যায়ে মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশিকুর রহমানকে বল প্রয়োগ করে গত মঙ্গলবার পদত্যাগে বাধ্য করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরও নগর ভবনে অফিস করতে পারছেন না। এ প্রকৌশলীর দরজায় নানা ধরনের লিফলেট লাগানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর আনিসুর রহমান নাঈম অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ‘কাওলার তারানটেক এলাকায় আমার জমিতে একটি মাঠ করেছিলাম। দুই দিন আগে সেটিও আশিয়ান সিটির মালিক নজরুল ভূঁইয়া দাঁড়িয়ে থেকে মাঠের বাউন্ডারির দেয়াল ভেঙে দখল করে নিয়ে গেছে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১ ঘণ্টা আগে পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৬ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২৩ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১ দিন আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১ দিন আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১ দিন আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১ দিন আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১ দিন আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১ দিন আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১ দিন আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১ দিন আগে