ক্ষতির পরিমাণ কমলো মেট্রোরেল-সেতু ভবন মেরামতে
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে মেট্রোরেল, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এ হামলায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল আওয়ামী লীগ সরকার। এর মধ্যে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে বলা হয়েছিল।
তবে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক দৃশ্যপট পাল্টে গেছে। মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকায় কাজীপাড়া স্টেশন চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মিরপুর-১০ নম্বর স্টেশন প্রায় ১০০ কোটি টাকা খরচে চালু করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
বনানীতে সেতু ভবনে হামলার পর বলা হয়েছিল এ ভবনের প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এখন বলা হচ্ছে, আদতে ভবনটির ওই পরিমাণ ক্ষতি হয়নি। আগের হিসাবটি ছিল কাল্পনিক।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার প্রায় সব হিসাব কাল্পনিক ছিল বলে মনে করেন অংশীজনরা। তারা জানান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে হয়তো তারা এই ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়িয়ে দেখাতেন। এর প্রধান উদ্দেশ্য ছিল দুর্নীতি। এখন যেসব স্থাপনা মেরামতে খরচের হিসাব পাওয়া যাচ্ছে, তা বিশ্বাসযোগ্য। তারপরও স্বচ্ছতার সঙ্গে সরকারকে টাকা ব্যয় করতে হবে।
জানতে চাইলে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকার উন্নয়নের নামে বহু প্রকল্প বাস্তবায়ন করেছে। তারা জনস্বার্থের নামে যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এখন মেট্রোরেল, সেতু ভবন মেরামতে যে হিসাবটি দেওয়া হচ্ছে, তা তারই একটি ছোট দৃষ্টান্ত।
ইফতেখারুজ্জামান বলেন, অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করে মেট্রোরেল কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে যদি সব প্রতিষ্ঠান কাজ করে তা হলে দেশ এগিয়ে যাবে। তাই এ দৃষ্টান্ত যাতে বাংলাদেশে অব্যাহত থাকে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন তা ফলো করেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।