শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ক্রেতাশূন্য বাজারে সবজির দাম চড়া

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, রাত ১১:৩৫
নিজস্ব প্রতিবেদক:
সদ্য শেষ হওয়া ঈদের পরে কাঁচা বাজার অনেকটাই ক্রেতাশূন্য। বিক্রেতারাও পুরোদমে শুরু করেননি বেচাকেনা। অনেক দোকান এখনও বন্ধ। তাই বাজারে স্বাভাবিক সময়ের মতো ব্যস্ততা নেই, নেই বিক্রেতাদের হাঁকডাকও। তবু সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। একইসঙ্গে বেড়েছে ডিমের দাম। তবে মুরগির দাম কিছুটা কমেছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
ঈদ পরবর্তী বাজারে সবজির দাম কমেনি। এখনও আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। এছাড়া আজ নতুন করে কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে কয়েকটি সবজির দাম কমেছে।
বাজারে প্রতি কেজি টক টমেটো ৫০ টাকা, দেশি গাজর ৫০ টাকা, শিম ৬০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা ৬০-১০০ টাকা, করলা ৮০ টাকা, কাকরোল ১৪০ টাকা, পেঁপে ৬০-৭০ টাকা, মূলা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, সজনে ১৫০ টাকা, পটল ৮০ (হাইব্রিড)-১৬০ (দেশি) টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ বিক্রি হচ্ছে টাকা করে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়।
এ ক্ষেত্রে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে টক টমেটোর দাম ২০ টাকা, দেশি গাজরের দাম ১০ টাকা, পেঁপের দাম ১০-২০ টাকা, মূলার দাম ১০-২০ টাকা, চিচিঙ্গার দাম ১০ টাকা আর প্রতি পিসে বাঁধাকপির দাম ২০ টাকা বেড়েছে।
এদিকে প্রতি কেজিতে লম্বা বেগুনের দাম ২০ টাকা, শসার দাম ২০-৩০ টাকা, করলার দাম ২০ টাকা, ধুন্দলের দাম ৪০ টাকা কমেছে। আর হালিতে ১০ টাকা কমেছে লেবুর দাম। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত।
মুরগির দাম কমেছে
ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৯০-২১০ টাকা, কক মুরগি ২৯০-৩০০ টাকা, লেয়ার মুরগি ৩১০-৩১৫ টাকা, দেশি মুরগি ৬২০-৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১৫-১২০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১০৫-১১৫ টাকা কেজি দরে।
এ ক্ষেত্রে গত এক সপ্তাহের তুলনায় দেখা গেছে, প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম ২৭-৩৫ টাকা, কক মুরগির দাম ১৩-১৫ টাকা, লেয়ার মুরগির দাম ৫-১০ টাকা, দেশি মুরগির দাম ৩০ টাকা করে কমেছে। তবে ডজন প্রতি লাল ও সাদা ডিমের দাম বেড়েছে পাঁচ টাকা করে।
মুরগির দাম কমে যাওয়া প্রসঙ্গে বিক্রেতারা বলেন, মাত্র ঈদ শেষ হলো, এখন মুরগির চাহিদা কম। যারা কেনার তারা বেশিরভাগই ঈদের আগে কিনে রেখেছেন। এখন কিছুদিন দাম কমই থাকবে। তাছাড়া বাজারে ক্রেতাও কম। যাদের না হলেই না তারাই কেবল কিনছেন।’
ডিমের দাম বাড়তে থাকা প্রসঙ্গে ব্যবসায়ীরা বলছেন, পুরা রোজায় ডিমের দাম কম ছিল। কারণ, ওই সময় চাহিদা কম ছিল। মানুষ কিনতো কম, আবার হোটেল-বেকারি বন্ধ থাকায় ডিমের সে রকম চাহিদা ছিল না। তাই দাম কম ছিল। এখন বেকারি-হোটেল খুলছে ডিমের চাহিদাও বাড়ছে। তাই দাম কিছুটা বাড়বে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে