ক্রেতাশূন্য নিউমার্কেট, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কারফিউর কারণে ক্ষতির মুখে পড়েছে রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা। মার্কেট খোলা থাকলেও ক্রেতার দেখা মিলছে না।
গতকাল জুমুয়াবার (২৬ জুলাই) রাজধানীর নিউমার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিং কমপ্লেক্স, চন্দ্রিমা মার্কেট ঘুরে দেখা যায় বিক্রেতারা অলস সময় পার করছেন। মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা তেমন নেই। যারা আসছেন তাদের অধিকাংশই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন।
বিক্রেতারা বলছেন, চলমান আন্দোলন ও কারফিউতে বিক্রি একেবারেই কমে গেছে। নূরজাহান মার্কেটের বিক্রয়কর্মী শিহাব শাহরিয়ার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে খুবই বাজে অবস্থা যাচ্ছে। ক্রেতা একেবারে নেই বললেই চলে। কয়েকদিন দোকান পুরোপুরি বন্ধ ছিল, তার আগে আন্দোলনের কারণে রাস্তা বন্ধ ছিল। এই সময়ে কাস্টমার একেবারেই ছিল না।
নিউমার্কেটের ব্যবসায়ী আজম আহমেদ বলেন, ব্যবসার অবস্থা খুবই খারাপ। এই মাসে যা ইনকাম হয়েছে দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দিতেই প্রায় শেষ হয়ে যাবে। পুরো মাসটাই খারাপ অবস্থার মধ্যে গেলো।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, চলমান পরিস্থিতির আগে বৃষ্টির পানি ঢুকে আমাদের অনেক ক্ষতি হয়েছে। অনেক ফার্নিচার নষ্ট হয়েছে। এরপরই আন্দোলনকারী শিক্ষার্থী সায়েন্সল্যাব ও নীলক্ষেত অবরোধ করে রেখেছিল। সেসময় কাস্টমার কম পেয়েছি। এরপর আবার কারফিউ, পুরো জুলাই মাসটা আমরা সাফার করলাম। এখন কম মুনাফা করে বেশী কাস্টমার আকৃষ্ট করার চেষ্টা করছি। আমরা আশাবাদী, শিগগির সংকট কাটিয়ে উঠবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)