ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের ভেনচুরা কাউন্টিতে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ২০ হাজার ৪৮৫ একরেরও বেশি এলাকা। প্রাণ বাঁচাতে অন্তত ১৪ হাজার বাসিন্দাকে দ্রুত ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ‘মাউন্টেন ফায়ার’ নামে পরিচিত এই দাবানল গত বুধবার সকালে শুরু হয় এবং প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।
দাবানলে ভুক্তভোগীদের মধ্যে টেরি মরিন বলেছে, আমরা রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এর মধ্যেই বাড়ির আঙিনায় আগুনের ফুলকি এসে পড়তে শুরু করে। তাপমাত্রাও দ্রুত বেড়ে যায়। মরিন বলেছে, এটি খুবই গরম ছিল। চারপাশে শুধু ধোঁয়া আর আগুন।
ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দাবানলে অন্তত ১৩২টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
...............
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।