ক্যাপসিকাম খাওয়ার ৭ উপকারিতা
, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নানা রঙের ক্যাপসিকাম দেখতে যেমন চমৎকার, তেমনি এগুলো পুষ্টিগুণেও অনন্য। পুষ্টির পাওয়ার হাউস বলা হয় ক্যাপসিকাম বা বেল পেপারকে। এগুলো কাঁচা খেলে উপকার মিলবে বেশি। নুডলস, পাস্তা কিংবা সালাদে মিশিয়েও খাওয়া যায় ক্যাপসিকাম। অলিভ অয়েলে হালকা নেড়ে নিয়েও খেতে পারেন।
প্রচুর ভিটামিন এবং খনিজ থাকে ক্যাপসিকামে। এতে কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে কম থাকে। ফাইবারের একটি চমৎকার উৎস হিসেবেও কাজ করে সবজিটি। ফলে সুস্থ থাকতে চাইলে নিয়মিত খান ক্যাপসিকাম।
প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় ক্যাপসিকাম থেকে। বিশেষ করে লাল ক্যাপসিকামে ভিটামিন সি থাকে অনেক বেশি। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভিটামিন।
ক্যাপসিকামে উদ্ভিদ যৌগের উৎস। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে এতে। উদ্ভিদ যৌগে থাকে ফ্ল্যাভোনয়েডস, ভিটামিন সি, ফেনোলিক যৌগ এবং ক্যারোটিনয়েডের মতো উপাদান। এগুলো বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে আমাদের।
ক্যাপসিকাম ক্যালোরি কম, কিন্তু ফাইবার বেশি। ওজন ঠিক রাখতে তাই সবজিটি পাতে রাখতে পারেন নিশ্চিন্তে।
ক্যাপসিকামে থাকা ক্যাপসাইসিন উপাদানটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে বলে দাবি গবেষকদের। এছাড়া ক্যাপসাইসিন স্থূলতা প্রতিরোধ করতেও সাহায্য করে।
দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বেল পেপার। বেশ কয়েকটি গবেষণা ব লছে, উপকারী এই সবজিতে থাকা ক্যারোটিনয়েড ছানি এবং ম্যাকুলার অবক্ষয়ের ঝুঁকি কমাতে পারে।
রক্তাল্পতার কারণে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। রক্তশূন্যতার কারণগুলোর মধ্যে একটি হলো আয়রনের ঘাটতি। ক্যাপসিকাম শুধু আয়রনেরই চমৎকার উৎস নয়, পাশাপাশি তারা ভিটামিন সি সমৃদ্ধ। এই ভিটামিনটি অন্ত্র থেকে আয়রনের শোষণ বাড়ায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)