ক্যান্টনমেন্টের বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়ার দাবি আলালের
নিজস্ব প্রতিবেদক:
ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছিল সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
জাতীয়তাবাদী প্রচার দলের ১৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল জুমুয়াবার শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যানে এই দাবি জানান তিনি।
আলাল বলেন, নব গঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।
নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে এরই মধ্যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যে সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলে আমার প্রত্যাশা।
উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬নং বাড়িতে থাকতেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১০ সালের ১৪ নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। বেলা ১১টার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় তারা বাড়ির ভেতর ও বাইর থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হওয়ায় তার রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।