কোস্টগার্ডে যুক্ত হচ্ছে ৫ জাহাজ, সমুদ্র পাহারায় বাড়ছে সক্ষমতা
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নৌবাহিনীর কয়েকটি পুরোনো জাহাজ নিয়ে প্রায় তিন দশক আগে যাত্রা শুরু করা উপকূল রক্ষাকারী বাহিনী কোস্টগার্ডকে একটি আধুনিক বাহিনীতে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। সমুদ্রের জলরাশিতে বিপুল সম্ভাবনাময় মৎস্য ও খনিজ সম্পদ রক্ষা এবং সমুদ্রপথে মাদক ও মানবপাচার রোধে এ বাহিনীকে একটি আধুনিক বাহিনীতে পরিণত করার অংশ হিসেবে আরও পাঁচটি নতুন নৌযান সংযোজিত হতে যাচ্ছে।
দেশীয় শিপইয়ার্ডে তৈরি সমুদ্রগামী দুটি আইপিভি, দুটি টাগ বোট এবং একটি ফ্লটিং ক্রেন আগামীকাল গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি জোরদার হবে সমুদ্র পাহারা। দেশের সমুদ্র উপকূল ও বনাঞ্চল রক্ষায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী কোস্টগার্ডের সক্ষমতা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।
সরেজমিনে দক্ষিণ পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে দেখা যায়, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে সারিবদ্ধভাবে অপেক্ষমাণ সুসজ্জিত পাঁচটি নতুন নৌযান। বিসিজিএস ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব’ এবং বিসিজিটি ‘প্রত্যয়’ ও ‘প্রমত্ত’ এবং বিসিজিএফসি ‘শক্তি’। খুলনা এবং নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে তৈরি এ পাঁচটি কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহাজগুলোর নজরদারি ক্ষমতা ৯৬ নটিক্যাল মাইল এবং কামানের রেঞ্জ ৪ কিলোমিটার উল্লেখ করে জিয়া উদ্দিন বলেন, জাহাজগুলো এ রেঞ্জের মধ্যে অন্যান্য জাহাজ, অপরাধী বা শত্রুর মতো যেকোনো কিছু শনাক্ত করতে সক্ষম হবে। কামানগুলো বিসিজিকে অপারেশনাল কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)