কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অন্তরায় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মত-দ্বিমতের মাঝেই নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটির শীর্ষ এ নেতা।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রংপুরে দলীয় কার্যালয়ে দলের বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
মোস্তফা বলেন, আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, দলের সংস্কার হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা কিন্তু নয়। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছে নির্দোষ যারা কোন অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা কেন বঞ্চিত থাকবেন। কোনো দল নিষিদ্ধ করা ‘ইনক্লুসিভ’ নির্বাচনের অন্তরায়।
তিনি বলেন, যারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক না কেন প্রচলিত আইনের আওতায় এনে তাদের সাজা দিতে হবে। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।