কোনোভাবে মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কোনোভাবে মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। বছরের পর বছর যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সেভাবে বাড়ছে না আয়। ফলে আয়ের সঙ্গে ব্যয় না মেলাতে পেরে বিপাকে দেশবাসী।
২০২৪ সালের নভেম্বরে দেশবাসীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে খাদ্যপণ্য। এই মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতির সব রেকর্ড ভেঙে ১৩.৮০ শতাংশ হয়। অর্থাৎ এক বছর ব্যবধানে ১০০ টাকার খাদ্যপণ্য কিনতে ২০২৪ সালে ১৩ টাকা ৮০ পয়সা বাড়তি খরচ করতে হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় আছে। এর মধ্যে অন্যতম হলো বাজার সিন্ডিকেট ও অর্থপাচার। এছাড়া টাকা ছাপানোর মতো পদক্ষেপের কারণে বাজারে অর্থ সরবরাহ থাকায় মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতি ব্যাপক আকার ধারণ করেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নানান কারণে মূল্যস্ফীতি কমছে না। মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটও দায়ী। পাশাপাশি অর্থপাচার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মূল্যস্ফীতি বৃদ্ধিতে সহায়তা করেছে। অর্থপাচার না হলে মুদ্রাবিনিময় হার এতো হতো না। অর্থপাচার না হলে ডলারের দাম বাড়তো না। অর্থপাচারের ফলে টাকার মূল্য কমেছে। টাকার মূল্য কমায় জিনিসপত্রের দামও বেড়েছে। বাজার ব্যবস্থাপনা পুলিশিং করা হয়েছে। এতে সুফল পাইনি, কুফল পেয়েছি। পুলিশ দিয়ে বিক্রেতাদের ধমকালে তারা বাজারে আসেনি ভয়ে। ফলে দামও বেড়েছে।
জাহিদ হোসেন বলেন, একদিকে টাকা ছাপানো হয়েছে, কিন্তু কাজে আসেনি। বাজার সিন্ডিকেট ও অর্থপাচার না হলে মূল্যস্ফীতি এভাবে গেড়ে বসতো না। কৌশলে খাদ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা মুদ্রানীতি। যাতে খাদ্যের ক্ষেত্রে স্থিতিশীল সহায়ক হতে পারে। কিন্তু চাল-ডালের দাম কমানো কঠিন। বাজার যেভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এটা ব্যর্থ কৌশল। বাজার মনিটরিংয়ের নামে পুলিশিং করা হচ্ছে, এটা দিয়ে হবে না।
সরকারের বাজার তদারকির কাজে দুর্বলতা রয়েছে। এছাড়া বাজার সিন্ডিকেট নামক একটা শক্তিশালী গোষ্ঠী বাজার অস্থিতিশীল করছে। বাজার সিন্ডিকেট বলতে কিছু আছে সরকার এটা বিশ্বাস করছে না বলে মনে করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
নিত্যপণ্য ক্রেতাদের নাগালের বাইরে যাওয়া প্রসঙ্গে ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, নিত্যপণ্যের দাম না কমার পেছনে খাদ্যসামগ্রী অন্যতম দায়ী। খাদ্যপণ্যের দাম বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। ফলে জীবন-জীবিকা নির্বাহ খুবই কঠিন হয়ে পড়েছে। আমাদের দেশে নিত্যপণ্যের দাম কমার কোনো ইতিহাস নেই, শুধু বাড়ে। বিশ্ববাজারে বাড়লে এখানে বাড়ছে, বিশ্বে কমলে এখানে কমে না। মানুষের জীবন-জীবিকা দিন দিন কঠিন হচ্ছে। নিত্যপণ্যের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে। যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যবসায়ীরা বলে উৎপাদন খরচ কমলে স্বস্তি হতে পারে। সরকার বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমিয়েছে, তারপরও সুফল পাওয়া যায়নি। সরকারের বাজার তদারকির কাজও দুর্বল। বাজার সিন্ডিকেট ভাঙতে হবে।
পণ্য আমদানিকারক ও উৎপাদনকারী বড় প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন্স) শফিউল আতহার তসলিম বলেন, দেশে ডলারের দাম স্থিতিশীল না হলে নিত্যপণ্যের দাম কমবে না। মূল্যস্ফীতি আন্তর্জাতিক বাজারেও বাড়ছে। বাজারের সঙ্গে সঠিকভাবে প্রতিযোগিতা করতে হবে। অহেতুক বাজার ব্যবস্থা সংকোচন করা যাবে না। শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে দিতে হবে। মূল্যস্ফীতি চেপে ধরে রাখা হয়েছে। বিশ্ববাজারের মতো ছেড়ে দিতে হবে। বাজারে প্রতিযোগিতা বাড়াতে হবে।
‘গ্যাস-বিদ্যুতের খরচ কমাতে হবে। দিনে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ ঘণ্টা কাজ করিয়ে ২৪ ঘণ্টার বেতন দেওয়া হচ্ছে। এটা আমরা কীভাবে পুষিয়ে নেবো? এসব কারণেই নিত্যপণ্যের দাম বাড়ছে। অথচ মূল্যস্ফীতি বাড়লে ব্যবসায়ীদের টার্গেট করা হয়, এটা সঠিক নয়। বলেন শফিউল আতহার তসলিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনেই ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা নিহত: রুশ সামরিক বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়র আসে মেয়র যায়, পানিবদ্ধতা থেকেই যায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একক প্রশ্নপত্রে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












