কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯২ শামসী সন , ০৪ জুলাই, ২০২৪ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কোটা বাতিলের প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরের পর সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে তারা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কোটা নিয়ে আপিলের যে শুনানি রয়েছে, তার রায় যেন শিক্ষার্থীদের পক্ষে আসে। কাল বেলা ১১টায় আমরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জমায়েত হব।’
শাহবাগ মোড়ে বিক্ষোভে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা সুযোগের সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’ প্রভৃতি বলে স্লোগান দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও গতকাল বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে একটি মিছিল নিয়ে তাঁতিবাজার মোড়ে অবরোধ করেন। সেখানে অস্থান নিয়ে তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে তারা এক ঘণ্টা অবস্থান নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁতিবাজার মোড় ত্যাগ করেন।
কোটাব্যবস্থা বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরাও গতকাল বুধবার দুই দফায় বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে রেললাইনে ট্রেন অবরোধ করে অবস্থান নেন। ওই সময় এক ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখা হয়।
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সমবেত হন তিন শতাধিক শিক্ষার্থী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে মুক্তমঞ্চের সামনে একটি প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)