কোকাকোলার সব ধরনের পণ্য ইউরোপ থেকে প্রত্যাহার
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
পানীয়তে রাসায়নিক যৌগ ক্লোরেটের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় ইউরোপের সব দেশ থেকে কোক-স্প্রাইট এবং নিজেদের তৈরি অন্যান্য পানীয় প্রত্যাহার করে নিচ্ছে কোকাকোলা কোম্পানি। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে বলে এএফপিকে জানিয়েছে কোম্পানির ইউরোপীয় ইউনিট।
ইতোমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ থেকে কোক-স্প্রাইট ও কোম্পানির প্রস্তুতকৃত অন্যান্য পানীয়ের ক্যান ও কাঁচের বোতল প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকি দেশগুলো থেকেও এসব ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
কোম্পানির ইউরোপীয় ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছে, গত নভেম্বর থেকেই ইউরোপে পণ্য প্রত্যাহার করা শুরু করেছে কোকাকোলা। কত সংখ্যক বোতল ও ক্যানজাত কোক-স্প্রাইট এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে- প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেছে, “আমরা এখনও হিসাব করিনি, তবে বিপুল পরিমাণ ক্যান ও বোতলজাত পানীয় ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।”
কোকাকোলার বেলজিয়াম ইউনিটের এক কর্মকর্তা এএফপিকে বলেছে, “বেলজিয়ামের অধিকাংশ দোকানের স্টোর থেকে কোক-স্প্রাইটের কাঁচের বোতল এবং ক্যান সরিয়ে ফেলা হয়েছে। বাকি দোকানগুলো থেকেও শিগগিরই সরানো হবে। ফ্রান্স অবশ্য বিপরীত। কোকাকোলার ফ্রান্স শাখার এক কর্মকর্তা এএফপিকে এ প্রসঙ্গে বলেছে, “এ অভিযোগ ওঠার পর আমরা কয়েকজন স্বীকৃত ও নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে কোক-স্প্রাইট পরীক্ষা করিয়েছি। তারা জানিয়েছে, পানীয়তে ক্লোরেটের উপস্থিতি রয়েছে ঠিকই, কিন্তু তা কোনো বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। তাই আমরা কোক-স্প্রাইট-ফিউজ টি প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছি।” ফ্রান্সের বিভিন্ন দোকানের স্টোরে এখনও আগের মতোই কোকাকোলা কোম্পানির পণ্য বিক্রি হচ্ছে বলেও জানিয়েছে ওই কর্মকর্তা। এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)