কেন চোরাই পথে আসছে ভারতের গরু?
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর থেকেই বাংলাদেশ গোশত উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে দামের উচ্চহারের চিত্র দেখে বুঝতে বাকি থাকে না, আসলে বাস্তবে এ স্বয়ংসম্পূর্ণতার কোন প্রভাব নেই বাজারে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে যেখানে দেশে গোশত উৎপাদন হয়েছিল ৩৬ লাখ ২০ হাজার টন, সেখানে ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয়েছে ৮৭ লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাই পথে প্রচুর গরু দেশে ঢোকে। কেন?
একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া যায়, এবার প্রায় ৫ লাখ গরু আমদানির আশংকা করছেন দেশীয় খামারিরা। তারা বলছেন, এবার কোরবানির ঈদকে সামনে রেখে শুধু কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আনা হতে পারে থাইল্যান্ড ও মিয়ানমারের নানা জাতের গরু। প্রতিবছর কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট ও চক্র ট্রলারে করে নিয়ে আসে এসব গরু।
বিএসএফের একটি চক্র, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের যোগসাজশে প্রতিবছর ঈদের আগে তাদের এ চোরাচালান তৎপরতা বেড়ে যায়। গতবার পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গরপোতা ও হাতিবান্ধার দইখাওয়া সীমান্ত দিয়ে প্রচুর গরু চোরাচালান হয়েছে। উত্তরাঞ্চলের ১১টি পয়েন্ট দিয়ে রাতের আঁধারে পাচার করা হয় লাখ লাখ গরু।
কোরবানির ঈদকে সামনে রেখে বিএসএফের গুলির মুখেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে এরই মধ্যে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকা শুরু হয়েছে। জানা যায়, সীমান্ত অঞ্চলে ভারত থেকে চোরাই পথে গরু কেনাবেচা শুরু করেছে দুপারের গরু ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় গরু আনতে গিয়ে অনেকে গুলিবিদ্ধ হন এবং মারাও যান। তারপরেও নগদ লাভের আশায় ভারত থেকে আনা হয় এসব গরু। এতে হুন্ডির মাধ্যমে প্রচুর অর্থ চলে যায় বাইরের দেশে।
অন্যদিকে, আরেক পক্ষ বলছে, অনেক সময় ব্যবসায়ীরা কোরবানির গরুর দাম নিয়ে ক্রেতাদের কুক্ষিগত করে রাখে। বাজারে পর্যাপ্ত গরু না থাকার অজুহাত দিয়ে প্রতি গরুতে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেশি দাম হাঁকান তারা। ভারত থেকে আমদানি বন্ধের কারণে দুদেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই তৈরি হয়েছে কোটি কোটি টাকার কালোবাজার, আর বড় ধরনের অপরাধ জগৎ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












