কেন্দ্র ফাঁকা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন আ. লীগের কর্মীরা
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের জগন্নাথপুরে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো নিতান্তই কম। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম জানান, দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথপুরে ১১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশিরভাগ কেন্দ্র প্রায় ভোটারশূন্য দেখা গেছে। তবে মাঝেমধ্যে আবার ভোটারের সংখ্যা কিছুটা দেখা গেছে।
এদিকে ভোটারশূন্য কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি যায় ভোটার আনতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা দেখা গেছে ভোটারদের কেন্দ্রমুখী করতে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।