কেনাকাটায় নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের বাজার
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষের ঈদের কেনাকাটার ভরসার জায়গা হলো ফুটপাতের দোকানগুলো। তারা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে কিন্তু সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। তাই ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা। রাজধানীর বিভিন্ন ফুটপাতে বসা বিভিন্ন বাজার ঘুরে মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা জানান, রাজধানীর বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই তুলনায় আমাদের আয় রোজগার হচ্ছে না। মার্কেটে গিয়ে কেনাকাটার সামর্থ্য নেই। এজন্য ফুটপাতের থেকে কেনাকাটা করেই আমরা শান্তি পাচ্ছি।
রাজধানীর কাওবাজারের ফুটপাত থেকে ঈদের কেনাকাটা করেছেন বরিশালের আবির হোসেন। তিনি বলেন, এবার ঈদে বোনাস পাইনি। কোম্পানির চাকরি করে কী মনের সব আশা মেটোনো যায়! এজন্য এখান থেকে পরিবারের জন্য কেনাকাটা করলাম। তিনি বলেন, ভালো মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম নেয় এবং মোটা টাকা খরচ হয়। এজন্য পরিবারের লোকজনের জন্য এখান থেকে কাপড় কিনলাম।
গুলিস্তান গোলাপ শাহ মাজারের বিপরীতে রাস্তার ফুটপাত থেকে নিজের জন্য ও পরিবারের জন্য ঈদের কেনাকাটা করেছেন পোশাক কারখানার কর্মী মামুন মিয়া। তিনি বলেন, আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এটাই ভালো।
রাজধানীর গুলিস্তানের মাজার এলাকার ফুটপাত থেকে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করেছেন রিকশাচালক আবুল মিয়া। তিনি বলেন, রিকশা চালিয়ে আর কত টাকা হয়। তারপরও কম-বেশি আমার পরিবারের সব সদস্যদের জন্য কেনাকাটা করেছি।
তিনি বলেন, আমার পরিবারের ৫ জন সদস্য ছোট ২টা ছেলে একটি মেয়ে আর আমার মা। তবে সবচেয়ে বেশি কেনাকাটা করেছি ছোট মেয়েটার জন্য। সবাইকে যে এত কষ্টের মধ্যে কিছু দিতে পেরেছি এটাই আমার আনন্দ।
সরেজমিনে দেখা গেছে, গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেটসহ আশপাশের প্রায় সব মার্কেটের সামনে ফুটপাতে সাধারণ মানুষের ভিড় রয়েছে। সব বয়সী নারী-পুরুষেররা তাদের পছন্দের মতো কেনাকাটা করছেন।
সারি সারি এসব দোকান থেকে পছন্দমতো জামাকাপড় কিনছেন অনেকে। নগরীর অনেক মানুষের নামিদামি শপিং মলে কেনাকাটার ইচ্ছা থাকলেও সামর্থ্য না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ফুটপাতের দোকানে ছুটছেন। প্রিয়জনকে ঈদের পোশাকসহ প্রয়োজনীয় অন্যান্য পণ্য কিনে দেন ফুটপাত থেকেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)