কেজি ২ টাকা, তবু ক্রেতা মিলছে না ফুলকপির
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
উত্তরবঙ্গের সবচেয়ে বড় সবজির বাজার মহাস্থানগড়ে ফুলকপি এখন পাইকারিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা মণ দরে।
যদিও এই ফুলকপি খুচরা বাজারে পিস হিসেবে বিক্রি হয়। তবে পাইকারির হিসাব আলাদা। সে হিসাবে মহাস্থানগড় বাজারে বিক্রি হওয়া প্রতি কেজি ফুলকপির দাম পড়ছে সর্বনিম্ন দুই টাকা। এরপরেও অনেক সবজিচাষি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ক্রেতার দেখা পাচ্ছেন না।
মৌসুমের শেষের দিকে এসে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় বাঙালির রসনাতৃপ্তির পাশাপাশি বাজার ও খেতের শোভা বাড়ানো শীতের এই 'সিগনেচার আইটেমটির' দাম পড়ে গেছে বলে ভাষ্য স্থানীয় চাষিদের।
চাষিরা বলছেন, দুই সপ্তাহ আগেও প্রতিমণ ফুলকপির দাম ছিল ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে। গত এক সপ্তাহে সেই দাম কমতে কমতে ১০০ টাকার নিচে এসে ঠেকেছে।
শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের কৃষক পটল ইসলাম গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে মহাস্থান বাজারে নয় মণ ফুলকপি নিয়ে এসেছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ সবগুলো কপি তিনি বিক্রি করেন মাত্র ৮০০ টাকায়। এর ভেতর কিছু কপি ফেলেও দেন তিনি।
পটল বলেন, 'আজ কপি বিক্রির টাকা দিয়ে ভ্যানভাড়া শোধ করে আর কিছু থাকবে না।'
গাবতলী উপজেলার কৃষক আব্দুল বাসেদ বাজারে এনেছিলেন পাঁচ মণ কপি। এই প্রতিবেদকের সামনেই তিনি এক মণ কপি বিক্রি করলেন দেড়শ টাকায়।
শিবগঞ্জের আরেক চাষি নাজমুল ইসলাম জানালেন, প্রতি পিস কপি উৎপাদনে তার খরচ হয়েছে পাঁচ টাকা। বিক্রি করতে গিয়ে এখন তার দাম পড়ছে দুই টাকারও কম।
একই উপজেলার শঙ্কপুর গ্রামের কৃষক মিন্টু মোল্লার কাছ থেকে জানা গেল, এক বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। এক মাস আগে যারা কপি তুলে বিক্রি করেছেন তারা প্রতি বিঘায় ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত লাভ করেছেন। এখন প্রতি বিঘায় ২০ হাজার টাকার বেশি লোকসান হচ্ছে।
গাবতলী উপজেলার কৃষক রাজু মিয়ার পর্যবেক্ষণ, ফুলকপি উৎপাদনে সবচেয়ে বেশি খরচ হয় সারের পেছনে। ডিলাররা সার মজুত করে দাম বাড়িয়ে দেয়। সেখানেই অনেক টাকা বেরিয়ে যায়। কিন্তু ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।
এদিকে আজ সকালে পুরো মহাস্থান বাজার ঘুরে দেখা যায়, ফুলকপির মতো শীতের অন্য সব সবজির দামও কমে এসেছে। মুলা বিক্রি হচ্ছে তিন টাকা কেজিতে। বাঁধাকপির দাম পড়ছে পাঁচ টাকা কেজি। কাঁচামরিচ বিকোচ্ছে ২৮ টাকা কেজিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)