রাজধানীর বেইলী রোডে ভয়াবহ আগুন:
কেউ ভবন থেকে, কেউ তার বেয়ে নিচে লাফিয়ে পড়েন
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ইংরেজিতে অনার্স করছেন আফজাল হোসেন (১৯)। প্রযুক্তিবিষয়ক একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মীর কাজ করে পড়াশোনার খরচ জোগান। বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় প্রাণ বাঁচাতে চারতলা থেকে লাফিয়ে পড়েন তিনি। এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অরেঞ্জ ইউনিটে চিকিৎসাধীন।
জুমুয়াবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন আফজাল জানান, আগুন, ধোঁয়া ও একের পর এক মানুষকে মারা যেতে দেখে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তার মতো আরেক শিক্ষার্থী সহকর্মী আসিফ মারা যান। তিনি সিঁড়ি বেয়ে চারতলায় উঠে যান। ছাদের দরজা বন্ধ থাকতে পারে এই ভয়ে ছাদে যাননি। আর আগুন-কালো ধোঁয়ায় নিচে নামার কোনো উপায় ছিল না। যেদিকে যান কালো ধোঁয়া। পরে চারতলায় হাত দিয়ে থাই গ্লাস ভেঙে ওপর থেকে লাফ দেন। তার আগে আরও কয়েকজন লাফিয়ে পড়েন। আফজাল জানান, নিচে পড়ার পর তার আর কিছুই মনে নেই। এখন তার কোমরে প্রচ- ব্যথা। শরীর নাড়াতে পারছেন না। থাই গ্লাস ভাঙার কারণে হাত কেটে গেছে।
আফজালের পাশের শয্যায় চিকিৎসাধীন রয়েছেন আগুন লাগা ভবনের ছয়তলায় অবস্থিত জেস্টি রেস্তোরাঁর শেফ জহিরুল ইসলাম (২৮)। তিনি জানান, ৬ মাস আগে তিনি জেস্টিতে যোগ দেন। কাজ করার সময় পোড়া গন্ধ পান এবং নিচ থেকে মানুষের হইচই শুনতে পান। আগুন লেগেছে জানার পর তিনি সিঁড়ি বেয়ে ছাদে উঠে যান। আগুনের তাপে চারপাশ গরম হয়ে উঠেছিল। কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদ থেকে তাকে উদ্ধার করেন।
লাফিয়ে পড়ে আহত কাজী নওশাদ আনান (২১) নামের এক শিক্ষার্থী ওই ওয়ার্ডে চিকিৎসাধীন। ওয়ার্ডের বাইরে নওশাদের বাবা কাজী তসলিম উদ্দিন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল তার ছেলের। এর আগে তার ছেলে বন্ধুদের সঙ্গে গওই ভবনের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তারও যাওয়ার কথা ছিল। একটি কাজে আটকে যাওয়ায় তিনি যেতে পারেননি। ছেলে তাকে বলছিলেন, ‘আব্বু, মনে হচ্ছিল কেয়ামত এসেছে। এখানে-সেখানে মানুষ মরে পড়ে আছে।’ বাবা জানান, তার ছেলে পাঁচতলা থেকে একটি তার বেয়ে নিচে নামার চেষ্টা করেন। নিচ থেকে দেড়তলা সমান জায়গা বাকি থাকতে তারটি দৈর্ঘ্যে শেষ হয়ে যায়। ওই উচ্চতা থেকে তার ছেলে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)