কেঁচো সারে বাড়তি আয়
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান দেশের কৃষকরা। ঠিক তেমনই একজন কৃষক ফজলু ম-ল। তার বাবা নবীস উল্লাহ ম-ল ছিলেন এলাকার বড় কৃষক। তাই বড় হয়ে অন্য পেশায় আগ্রহ দেখাননি ফজলু ম-ল। তিনিও বাবার মতো আদর্শ কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন। জমিতে শুরু করেন চাষাবাদ। কিন্তু রাসায়নিক সার দিয়ে ভালো ফসল ফলত না। এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এক দিন ফজলুর কথা শুনে উপসহকারী কৃষি কর্মকর্তা কেঁচো সার তৈরি করে জমিতে দেয়ার পরামর্শ দেন। এরপর ফজলু কৃষি বিভাগের সহায়তায় শিখে নেন কোঁচো সার তৈরির পদ্ধতি। সেই কেঁচো সার নিজের জমিতে ব্যবহারের পরেও বাড়তি আয় এখন প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা। তাকে দেখে গ্রামের আরও কৃষক কেঁচো কম্পোস্ট সার তৈরি করে এবং তা বিক্রি করে সচ্ছল হচ্ছেন ।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগা ফকিড়া গ্রামে ফজলু ম-লের বাড়ি। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে প্রতি কৃষকের বাড়ির সামনে খোলা জায়গায় অথবা রাস্তার ধারে তৈরি করা হচ্ছে কেঁচো কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সার তৈরির জায়গায় রয়েছে টিনের চালা। সেই চালার নিচে তৈরি হচ্ছে কেঁচো কম্পোস্ট সার। ফজলু রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, চারদিকে কেঁচো সার তৈরির রিং বসানো। সেগুলো পরিচর্যা করছেন কয়েকজন শ্রমিক।
ফজলু ম-ল জানান, ২০১৬ সালে তার এক একর জমির আমনখেত লালচে রং ধারণ করে। খেত দেখে উপসহকারী কৃষি কর্মকর্তা হোসেন আলী গাজী তাকে জানান অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করায় তার খেত লালচে রং ধারণ করেছে। এভাবে রাসায়নিক সার ব্যবহার করলে একসময় জমিতে ফসল ফলবে না। কৃষি কর্মকর্তা তাকে ওই বছরের ডিসেম্বর মাসে এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে কেঁচো সার তৈরির কৌশল শেখেন। বাড়ি ফিরে ফজলু উঠানে চালা তুলে সেখানে ৪টি স্যানেটারি রিং বসান। নিজের খামারের তাজা গোবর সংগ্রহ করেন। প্রশিক্ষণ শেষে পাওয়া প্রায় ১ কেজি কেঁচো রিংয়ের মধ্যে ছেড়ে দেন। এক মাসে ৪টি রিং থেকে ২০০ কেজি কেঁচো সার তৈরি হয়। ওই সার জমিতে ব্যবহার করে ভালো ফসল পান। তারপর পুরোপুরি কেঁচো সার তৈরিতে লেগে পড়েন। এখন প্রতি মাসে ২৫-২৬ টন কেঁচো সার উৎপাদন করেন তিনি। স্থানীয় কৃষক ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন এসে তার কাছ থেকে সার কিনে নিয়ে যান।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান ম-ল বলেন, কেঁচো সার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। মাটিতে পানি ধারণক্ষমতা বাড়ায়, মাটির গঠন উন্নত করে। এ সার ব্যবহার করলে বাম্পার ফলন মেলে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…