-ব্যবসায়ীদের কান্নায় ভারী মার্কেটের বাতাস
কৃষি মার্কেটে আগুন: পুড়ে ছাই শতাধিক দোকান
-আগুনে ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত -ডিএনসিসি
, ২৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ রবি’ ১৩৯১ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পুড়ে খাক মোহাম্মদপুর কৃষি মার্কেট। আগুনে পুড়েছে বৈধ-অবৈধ তিন শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের প্রায় ছয় ঘন্টার চেষ্ঠায় নিয়ন্ত্রণে আসে আগুন। পানি স্বল্পতা ও উৎসুক জনতার কারণে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে দাবি ফায়ার সার্ভিসের।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোর পৌনে ৪টায় রাজধানীর বহুল আলোচিত মোহাম্মপুর কৃষি মার্কেটের এক পাশে হঠাৎ আগুন লাগে।
মুহূর্তেই ছড়িয়ে যায় পাশের কয়েকটি দোকানে। মার্কেটে জুয়েলারি দোকান ও কাপড়ের দোকানে শাড়ি ও বিভিন্ন প্রকার জর্জেট ও সিল্কের কাপড় থাকায় দাবানলের মত দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
তার কিছুক্ষণ পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। উদ্ধার কাজে অংশ নেয় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
ঢাকা উত্তর সিটির মালিকানাধীন কৃষি মার্কেট এখন ধ্বংসস্তূপ। পুড়ে ছাই শতাধিক ব্যবসায়ির সম্বল। ঋণের চিন্তায় দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।
মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অগ্নিকা-ের ঘটনায় ২১৭টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে ব্যবসায়ীরা দাবি করেন এই সংখ্যা আরও বেশি। বৈধ-অবৈধ মিলিয়ে মার্কেটে ৩৫০টি দোকান রয়েছে। সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
ব্যবসায়ীদের কান্নায় ভারী কৃষি মার্কেটের বাতাস:
নিজেদের উপার্জনের প্রতিষ্ঠানটি চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে শোকস্তব্ধ তারা। জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির কথা।
সুমন নামের এই ব্যবসায়ীর ৫টি দোকান ও ৮টি গোডাউন ছিল এই মার্কেটে। টানা ৬ ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব।
ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে। মার্কেট কর্তৃপক্ষকেও দায়ী করেন অনেকে।
একদিন আগেও সব কিছু ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীদের। ৬ ঘন্টার আগুনে মালামালের সাথে পুড়ে গেছে তাদের স্বপ্নও। কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় গড়ে ওঠা কোনো মার্কেটে আগুন লাগলেই তা ভয়াবহ রূপ নেয়। আর কতো বার আগুন লাগলে টনক নড়বে সংশ্লিষ্টদের- এটিই বড় প্রশ্ন এখানে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)