কৃষি ঋণে খেলাপি কমছে
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকিং খাতের কৃষি ঋণে খেলাপি কমছে। ২০২১-২২ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে খেলাপি ঋণ ছিল ৮.১৫ শতাংশ। চলতি অর্থবছরে একই সময়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭.৬২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরে খেলাপি কৃষি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৫ কোটি ১৪ লাখ টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ৭.৬২ শতাংশ। আগের বছর একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৯৩৯ কোটি ৮১লাখ টাকা। যা বিতরণকৃত ঋণের ৮.১৫ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে কৃষি খাতে প্রণোদনা বিতরণ ও নিয়মিত ঋণ বিতরণে তদারকির কারণে কৃষি ঋণ বিতরণ বেড়েছে। ফলে কৃষি খাতে একদিকে উৎপাদন বাড়ছে, কৃষক উৎপাদিত ফসলের দাম ভালো দাম পাচ্ছে এবং সময় মতো ফেরত দিতে পারছে। এ কারণে খেলাপি কৃষি ঋণ কমেছে। এটি লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ।
তথ্য বলছে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে কৃষি ঋণ বিতরণের হারও বেড়েছে। কৃষি ঋণ বিতরণ পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম সাত মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ টাকা। এটি পুরো অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৬০.৪৫ শতাংশ। এ ঋণ তার আগের অর্থবছরের একই সময়ে বিতরণকৃত ঋণের চেয়ে প্রায় এক হাজার ৬২৯ কোটি টাকা বেশি। গত অর্থবছরের একই সময়ে বিতরণ হয়েছিল ১৭ হাজার ৫৫ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)