কৃষিতে ভর্তুকি-বরাদ্দ কমেছে
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ হাজার ৭০৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৫৪ হাজার ৩০১ কোটি টাকা। আগামী অর্থবছরে ভর্তুকি বাবদ বরাদ্দ হয়েছে ১৭ হাজার ৫৩৩ কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় ৯ হাজার ১৬০ কোটি টাকা বা ৩৪.৩২ শতাংশ কম। বাজেটের সংক্ষিপ্তসারে এসব তথ্য উঠে এসেছে।
কৃষি খাতে বাজেট বরাদ্দ আগামী অর্থবছরে টাকার অঙ্কে বাড়লেও খাতওয়ারি বরাদ্দের নিরিখে এবার এই খাতে বরাদ্দ শতকরা ০.৩৩ ভাগ কমেছে।
আগামী অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৩৭৪ কোটি টাকা যা মোট বাজেটের শতকরা ৪.৬৪ শতাংশ। চলতি অর্থবছরে এই বরাদ্দ ছিল ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা যা মোট বাজেটের ৪.৯৭ শতাংশ।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায়, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য নতুন কোনো পরিকল্পনার কথা বলেননি। তবে আগামী অর্থবছরেও সেচের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রেয়াত দেওয়া হয়েছে।
আগামী অর্থবছরেও হাওর এলাকার কৃষকদের জন্য শতকরা ৭০ ভাগ এবং অন্য এলাকার কৃষকদের জন্য ৫০ ভাগ সহায়তা দিয়ে ৫১ হাজার ৩০০টি কৃষি যন্ত্র সরবরাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন অর্থবছরে কৃষিতে ভর্তুকি বাড়ানো না হলেও কৃষি উপকরণ সহায়তা কার্ডের আওতায় ২ কোটি কৃষককে আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। সব কৃষককেই স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগের কথা বলা হয়েছে।
বাজেট প্রস্তাবে ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে কৃষি কাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, সকল প্রকার স্পেয়ার মেশিন এবং পটেটো প্লান্টার আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি প্রস্তাব করা হয়েছে।
সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ আমদানিতে শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।