কৃষকের ৩০ টাকার সবজি হাতবদলে দ্বিগুণ
-‘গরিবের সবজি গাড়িতে উঠলেই ধনীর হয়ে যায়’
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কৃষকের কষ্টে উৎপাদিত সবজি স্থানীয় পর্যায়ে দাম কম হলেও বাজারে পৌঁছাতে কয়েক গুণ বেড়ে যায়। কৃষকের কাছ থেকে কয়েক হাতবদল হয়ে ভোক্তার হাতে পৌঁছাতে দাম দ্বিগুণ-তিন গুণ হয়ে যাচ্ছে। কৃষক, পাইকারি বিক্রেতা, আড়তদারদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
কুমিল্লার নিমসার বাজার। দেশের দ্বিতীয় বৃহত্তম সবজির মোকাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কঘেঁষা এই বাজার থেকেই সবজির চাহিদা মেটে কুমিল্লাসহ পার্শ্ববর্তী কয়েক জেলার মানুষের। বন্যার প্রভাব থাকলেও এ বাজারে সবজির সরবরাহ কম নয়। তুলনামূলক চড়া হলেও এ সময়ে অন্যান্য বছর সবজির দাম যেমন থাকে, বর্তমানেও ততটা হেরফের হয়নি। তবুও আড়তদারদের হাতবদল হয়ে মাত্র ১০ কিলোমিটার দূরের কুমিল্লা শহরে এলে একই সবজির দামে পার্থক্য দেখা যায় কেজি প্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। গ্রামের চিত্রও প্রায় একই রকম। ক্রেতারা তাই বলে থাকেন, গরিবের সবজি গাড়িতে উঠলেই ধনীর হয়ে যায়! তা আর সাধারণ ক্রেতাদের নাগালে থাকে না।
কুমিল্লার নিমসার বাজারের বিভিন্ন আড়ত ঘুরে আড়তদার, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার নিমসার বাজারের মূল সবজি আসতো বুড়িচং, বরুড়া, দাউদকান্দি, লালমাই, সদর দক্ষিণ, চান্দিনা, সদরসহ কয়েকটি উপজেলা থেকে। কিন্তু বন্যার প্রভাবে এসব এলাকায় এবার কোনও সবজি নেই বললেই চলে। পাশাপাশি দেশের উত্তরের জেলা রাজশাহী, রংপুর, দিনাজপুর, নিলফামারী, ঠাকুরগাঁও, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে সবজি আসে। যে কারণে আগের তুলনায় দাম কিছুটা বেশি পড়ছে। কিন্তু হাতবদল হয়ে এসব সবজি খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছাতেই দাম হয়ে যাচ্ছে আকাশ ছোঁয়া।
জানা গেছে, কুমিল্লা শহর থেকে কুমিল্লার বড় মোকাম নিমসার বাজারের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এই ১০ কিলোমিটারে সবজির দাম কখনও ২০ টাকা আবার কখনও ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নেয় খুচরা বিক্রেতারা।
কুমিল্লার নিমসার বাজারের অন্তত ১০ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বছর কুমিল্লার কোথাও তেমন সবজি নেই। বন্যা ও পরবর্তী বৃষ্টির কারণে সবজির আবাদে পুরোপুরি ধস নেমেছে। যে কারণে সবজির বড় জোগান আসছে উত্তরবঙ্গ থেকে। সেখানে প্রথমে কৃষকের জমির ফসল কিনে নেন ক্ষুদ্র মধ্যস্বত্বভোগী। তিনি জমির ফসল স্থানীয় বড় মোকামে নিয়ে আসেন। এরপর সেখানে ট্রাক নিয়ে বড় আরেক দল মধ্যস্বত্বভোগী থাকেন। তিনি কয়েকজন ক্ষুদ্র মধ্যস্বত্বভোগীর ফসল একত্রে নিয়ে আসেন কুমিল্লা ও ঢাকার বিভিন্ন বাজারে। এরপর কুমিল্লার নিমসার বাজারে আসার পর আবার তা আড়তদারদের হাতে যায়। এরপর আড়তদাররা দাম ঠিক করে তা বিক্রি করেন খুচরা ব্যবসায়ীদের কাছে। তারা বিভিন্ন বাজারে সাধারণ জনগণের কাছে বিক্রি করেন।
উত্তর বঙ্গ থেকে সবজির ট্রাক নিয়ে আসা মুরাদ বলেন, ‘আমরা কৃষকদের কখনও দেখি না। জমি থেকে যারা তুলে আনেন আমরা তাদের কাছ থেকে আনি। এরপর আড়তদাররা বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে।’
মোহাম্মদ ছিদরাতুল মোনতাহা বাণিজ্যালয়ের মালিক ইয়াছিন বলেন, ‘সরকারের দোষ দিয়ে কী লাভ? দেশের ক্ষতি দেশের জনগণ করে। এই যে আমরা কম দামে খুচরা বাজারে বিক্রি করি। আর আমাদের কাছ থেকে নিয়ে বাজারে যা ইচ্ছা তা দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীরা। অথচ জরিমানা করে আমাদের। সবজির বাজার এক মুহূর্তে পরিবর্তন হয়। অথচ ২০ টাকার মাল আমাদের কাছ থেকে নিয়ে জনগণের কাছে ৮০ টাকা বিক্রি করে। জনগণ প্রতিবাদ করলে বলে সিন্ডিকেট বাড়িয়েছে। সিন্ডিকেট বলতে কিছু নাই। তারা ক্রাইসিস দেখিয়ে মালের দাম বাড়ায়। এটা খুচরা বিক্রেতাদের দোষ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












