মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৫)
কৃত্রিম চুল ব্যবহার ও উল্কি করা, ভ্রু উপড়িয়ে ফেলা, রেত দিয়ে ঘষে দাঁতের মাঝে ফাঁক করা হারাম
, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
অর্থ: হযরত হুমাইদ ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত: তিনি বলেন, হযরত মুয়াবিয়া ইবনে আবূ সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহুমা তিনি উনার খিলাফত কালীন সময়ে হজ্জের বৎসর মিম্বর শরীফে আরোহণ করে উনার পাহাড়ায় নিযুক্ত একজন দেহরক্ষীর হাত থেকে একগুচ্ছ কৃত্তিম চুল হাতে নিয়ে সবাইকে সম্বোধন করে বললেন, হে পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণ! আপনাদের আলেমগণ কোথায়? আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি যে, বনী ইসরাঈলের নারীগণ এই কৃত্তিম চুল ব্যবহারের কারণে ধ্বংস হয়েছে। (আবূ দাউদ শরীফ)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ نافعٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ عَنهُما قال لعَنَ رسولُ الله صلَّى الله عليه وسلم الواصِلَةَ والمُستوصِلةَ والوَاشِمةَ والمُستَوشِمَةَ -
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বলেন, হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ সকল নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন, যারা কৃত্তিম চুল তৈরী করে, যারা তা ব্যবহার করে, যারা দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়। (বুখারী শরীফ, আবূ দাউদ শরীফ, মুখতাছারু ইমামিল বুখারী-৪/৫৪)
عن حَضْرَتْ عبدِ الله بنِ عُمَرَ رضي اللهُ تَعَالٰى عَنهُما قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللَّهِ-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ফারুকে আ’যম রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহুমা থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অভিশাপ ঐ সকল নারীদের প্রতি যারা সৌন্দর্যের উদ্দেশ্যে দেহে উল্কি লাগিয়ে দেয় এবং যারা উল্কি লাগায়, ভ্রু উপড়িয়ে কপাল বড় করে, রেত দিয়ে দাঁত ঘষে সরু করে মহান আল্লাহ পাক উনার সৃষ্টিকে পরিবর্তন করে। (ইবনে মাজাহ শরীফ, মুসনাদে শাশী)
ইমাম নবভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَهُوَ حَرَام إِلَّا إِذَا نَبَتَ لِلْمَرْأَةِ لِحْيَة أَوْ شَوَارِب-
অর্থ: ভ্রু উপড়িয়ে কপাল বড় করা হারাম তবে, কোন মহিলার যদি দাড়ি গজায় বা মোছ গজায় তা উপড়িয়ে ফেলতে হবে। (আওনুল মা’বূদ-৯/২০৭)
হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهما أَنَّ حَضْرَت اُمّ الْمؤْمِنِيْنَ سَيِّدَتنَا العَاشِرَة عَلَيْهَا السَّلَام لَمَّا جَاءَهَا نَعْيُ أَبِي سُفْيَانَ دَعَتْ بِصُفْرَةٍ بَعْدَ الثَّالِثِ فَمَسَحَتْ بِهَا عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ: إِنِّي كُنْتُ غَنِيَّةً عَنْ هَذَا لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا-
অর্থ: হযরত যাইনাব বিনতে আবূ সালমা রদ্বিয়াল্লাহ তায়া’লা আনহা থেকে বর্ণিত: তিনি বলেন, যখন সিরিয়া হতে হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আল-আশিরা আলাইহাস সালাম উনার সম্মানিত আব্বাজান হযরত আবূ সুফিয়ান ইবনে হারব রদ্বিয়াল্লাহ তায়া’লা আনহু উনার বিছালী শান মুবারক প্রকাশের সংবাদ জানলেন, তার তিনদিন পর তিনি হলুদ রংয়ের সুগন্ধি আনয়ন করলেন। অতপর তিনি তা উনার চেহারা মুবারক উনার উভয় পাশের্^ এবং উভয় বাহুতে মেখে নিলেন। অতপর তিনি বললেন, আমি এরুপ করা থেকে বে-নিয়াজ অর্থাৎ আমি কখনো সুগন্ধি লাগাতাম না। শুধুমাত্র এই কারণে মেখেছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন যে মহিলা মহান আল্লাহ পাক ও পরকালের প্রতি পবিত্র ঈমান আনয়ন করেছেন তার পক্ষে তার সম্মানিত আহাল ব্যতিত অন্য কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়িয নাই। অবশ্য মহিলা তার আহালের জন্য চার মাস দশদিন শোক পালন করবে। (সুনানে সায়ী’দ ইবনে মনসূর-২/১০৮, মুখতাছারু ছহীহি ইমামিল বুখারী-৩/৪১৮, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












