কৃত্রিম খাদ্যে পুকুরে কোরাল মাছের চাষ
-পবিপ্রবির গবেষণা
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর মৎস্য চাষিদের মধ্যে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে আগ্রহ বাড়ছে। মুক্ত পুকুরে কোরাল মাছ ঘেরের মধ্যে বা পুকুরে চাষে নতুন সফলতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন গবেষকরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একুয়াকালচার বিভাগের একদল গবেষক 'সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষ' শীর্ষক একটি প্রকল্প পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে বাস্তবায়ন করছে।
পবিপ্রবি সূত্র জানায়, মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের আর্থিক সহায়তায় ৭৪ লাখ টাকা ব্যয়ে আড়াই বছর মেয়াদি প্রকল্পটি ২০২২ সালের জুলাইয়ে শুরু হয় এবং চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। নতুন এই প্রযুক্তির গবেষকরা হলেন পবিপ্রবির একুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক এবং সহকারী প্রধান ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান।
প্রকল্পের অধীনে চাষি আনোয়ার হোসেন তার ৩০ শতাংশ আয়তনের পুকুরে কোরাল মাছ চাষ করেছেন।
তিনি বলেন, সারা বছরই আমার পুকুরটি পতিত থাকতো। এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষামূলকভাবে পুকুরটিতে কোরাল মাছ চাষের কথা বললে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। ৭০০ পোনা ছাড়া হলো পুকুরে। পাঁচ গ্রাম ওজনের কোরালের পোনা এক বছরেই প্রায় সাড়ে তিন কেজি ওজনের হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী বাজার থেকে ফিড কিনে পুকুরের মাছকে দিচ্ছি। প্রতিদিনই এলাকার মৎস্য চাষিরা কোরাল মাছ চাষ দেখতে আসছেন। অনেকে পরামর্শ নিচ্ছেন যাতে তারা এভাবে কোরাল চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
প্রধান গবেষক আব্দুর রাজ্জাক জানান, পাঁচ গ্রাম ওজনের কোরাল পুকুরে এক বছর চাষ করে সাড়ে তিন কেজি ওজনের হওয়ায় শুধু দক্ষিণাঞ্চল নয়, পুরো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মৎস্য চাষিদের কাছে তারা নতুন এক সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছেন।
তিনি আশা প্রকাশ করেন, তাদের উদ্ভাবিত সামুদ্রিক শৈবাল সহযোগে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষের এই প্রযুক্তি বাংলাদেশে কোরাল মাছের উৎপাদনসহ মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় হচ্ছে, এটি লজ্জার -প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরায় আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়ার শ্রমবাজার খুললো, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












