কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ : চলতি সপ্তাহে নামতে পারে শীত
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রতিদিন কমছে রাতের তাপমাত্রা। ক্রমেই দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে উত্তরে। বিশেষ করে একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝরাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। ভোরবেলায় কেটে যাচ্ছে কুয়াশা। এ সময়টাতে হালকা কাঁথা ও কম্বল গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। দিনভর ঝলমলে রোদ আর গরম থাকলেও সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে শীতের আবহ।
গত ২৪ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের এই জনপদে প্রতি বছর শীতের আগমন ঘটে কিছুটা আগেভাগে। আর শীত বিদায়ও নেয় দেরিতে। এবারও তার ব্যতিক্রম নয়।
এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও পানিবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো বিশ্লেষণ করে বলেছেন, চলতি সপ্তাহ থেকে শীতকাল শুরুর প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বা জুমুয়াবার ঢাকা শহরসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, বান্দরবান, কক্সবাজার জেলায়।
এদিকে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা পূর্বাভাস দিয়েছে জানিয়েছেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।
আজ বৃহস্পতিবার ও জুমুয়াবারের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












