কুড়িগ্রামের গঙ্গাধর নদে জালে আটকা সাড়ে ৫ কেজির পাহাড়ি বাইম
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
হিমালয় থেকে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় কুড়িগ্রামের কচাকাটার নদ-নদীগুলো পানিতে থই-থই করছে। এর মধ্যেই গঙ্গাধার নদে বসানো ফাঁস জালে আটকা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি পাহাড়ি বাইম মাছ।
মঙ্গলবার বিকালে কচাকাটা থানার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর সাতানা গ্রামের নুর মোহাম্মদ আলীর পুত্র আফজাল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
আফজাল জানান, সাধারণ মানুষ ও জেলে সম্প্রদায়ের লোকজন নদীগুলোতে কারেন্ট ও সুতার ফাঁস জাল পেতে মাছ শিকার করছে। তেমনি তিনিও প্রতিদিনের মত মাদারগঞ্জ ঘাটে ভারতের হিমালয় থেকে নেমে আসা গঙ্গাধার নদে ফাঁস জাল দিয়েছিলেন।
বিকালে তার জালে সাড়ে পাঁচ কেজি ওজনের পাহাড়ি বাইমটি আটকা পড়ে। কচাকাটা বাজারে আনলে মাছটি দেখতে শত শত জনতা ভিড় জমায়।
পরে মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে ৩ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান আফজাল।
স্থানীয়রা মনে করছেন, ঈল প্রজাতির পাহাড়ি বাইম মাছটি হিমালয় থেকে প্রবাহিত ব্রহ্মপুত্র গঙ্গাধার নদ দিয়ে ভাটির গ্রোতে এসে মাদারগঞ্জে দেওয়া ফাঁস জালে আটকা পড়ে।
যা গ্রীষ্মম-লীয় অ্যাঙ্গুইলিড ঈলের একটি প্রজাতি যা ইন্দো-প্যাসিফিক এবং সংলগ্ন মিঠা পানির আবাসস্থলে পাওয়া যায়। মাছটি খুবই সুস্বাদু ও মানবদেহের জন্য পুষ্টিকর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)