কুষ্টিয়ায় লাভে বেড়েছে সরিষা চাষ
, ০৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জেলার ৬টি উপজেলায় চলতি বছর সরিষার চাষে বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষি অফিস। গত বছরের তুলনায় এ বছর বেড়েছে সরিষার চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যে এবার জেলায় ১৫ হাজার ১৪৭ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
গত বছর কুষ্টিয়া জেলায় ১১ হাজার ৬৪৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। এ বছর প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ বেশী হয়েছে। সরিষা চাষ বৃদ্ধি করতে সরকার চাষিদেরকে সহায়তা প্রদান করেছে। কোনো রোগবালাই না হলে প্রতিবিঘা জমি থেকে এবার ৩ থেকে ৪ মণ হারে সরিষা উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি অফিস।
চলতি মৌসুমে সরিষা চাষের জন্য ৩০ হাজার ৬’শ চাষিদের মাঝে ৩০ হাজার ৬’শ বিঘা জমিতে সরকার তৈল ফসলের আমদানি নির্ভরতা কমানোর জন্য সরিষা প্রণোদনা প্রদান করেছে। সরকারি প্রণোদনা পেয়ে চাষিরা খুবই খুশি হয়েছে।
প্রণোদনা মধ্যে রয়েছে কুষ্টিয়া সদরে ১১ হাজার ৯৩০ জন চাষি, খোকসা উপজেলায় এক হাজার ৯১০ জন, কুমারখালীতে ৪ হাজার ৯৭০ জন, মিরপুরে ৫ হাজার ৫০জন, ভেড়ামারায় এক হাজার ২’শ জন ও দৌলতপুরে ৫ হাজার ৫৪০ জন চাষি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার তথ্যমতে, জেলার ৬টি উপজেলার দৌলতপুরে ২ হাজার ৫৮৫ হেক্টর, ভেড়ামারায় ৫৫৮ হেক্টর, মিরপুর ২ হাজার ৭০৫ হেক্টর, সদরে ৫ হাজার ৫৫০ হেক্টর, কুমারখালীতে ২ হাজার ৭৫২ হেক্টর এবং খোকসা উপজেলায় ৯৯৭ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। সরকারি সহযোগিতা পেয়ে চাষিরা খুশি হয়ে সরিষা চাষে আগ্রহ বাড়িয়েছে বলে চাষিরা জানায়।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নেই চাষ হয়েছে সরিষা। এর মধ্যে বেশি চাষ হয়েছে ফিলিপনগর, মরিচা, রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর বিস্তীর্ণ চরে। শুধু এসব এলাকাতেই ৬২১ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
কুষ্টিয়া সদরের শহরতলি বাড়াদী, কমলাপুর, জিয়ারখী, পাটিকাবাড়ী এলাকায় সরিষা চাষ বেশী হয়েছে। কুমারখালীর পান্টি ইউনিয়নে, যদুবয়রা ও শিলাইদহ চর এলাকাসহ সব উপজেলার বিভিন্ন মাঠে সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিরপুর উপজেলার বিভিন্ন মাঠে এ বছর সরিষা চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সরিষা চাষি তারিফ ইসলাম জানান, সরকারি সহায়তা নিয়ে এবার এক বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। গাছ ভালো হয়েছে। ভালো ফলন পাওয়ার আশা করছেন। তুলনামূলক কম খরচ আর অল্প সময়ে উৎপাদন হওয়ায় উচ্চফলনশীল জাতের সরিষা চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা।
কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামের চাষি ময়েজ মন্ডল জানান, আমন ধান কাটার পর বোরো আবাদের আগ পর্যন্ত জমি ফেলে না রেখে এই সরিষা চাষ করেছেন। এতে বাজারের বাড়তি দামে ভোজ্যতেল কেনার প্রয়োজন পড়বে না।
মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মুকতার হোসেন নামের অপর এক চাষি বলেন, ‘সরিষার এবার ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে। মূলত এটি একটা বাড়তি ফসল হিসেবে আমরা চাষ করি। বাজারে প্রতি মণ সরিষা ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত এখন বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












