কুরবানির হাট মাতাবে চাঁপাইনবাবগঞ্জের ‘রাজাবাবু’
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
গলায় ফিতা ও মাথায় বেঁধে দেওয়া হয়েছে ফুল। হাঁটাচলার ভাবখানা একদম রাজকীয়। শখ করে মালিক ষাঁড়টির নাম রেখেছেন রাজাবাবু। চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ইদুল আজহায় এবার আলোচনায় রয়েছে ৩৫ মণ ওজনের রাজাবাবু। বিশাল দেহের ষাঁড়টি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জুলফিকার আলীর। তিনি ষাঁড়টিকে পরম যতেœ লালন-পালন করেছেন। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সাদা-কালো রঙের বিশাল দেহের ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১৭ লাখ টাকা।
দীর্ঘ ৩০ বছর ধরে গরুর খামার করছেন সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী। কোরবানি ঈদে পশুর হাট মাতানোর জন্য ৩৫ মণ ওজনের রাজাবাবু ষাঁড়টিকে বিশেষভাবে যতœ করছেন তিনি। প্রতিদিন তার খাবার খরচ প্রায় হাজার টাকা। সম্পূর্ণ স্টেরয়েডবিহীন খাদ্যাভ্যাসে অভ্যস্ত শান্ত স্বভাবের গরুটি দেখতে ছুটে আসছেন মানুষ।
শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘আমাদের গ্রামে বিশাল একটি ষাঁড় আছে। এটি দেখতে মানুষ ভিড় করে। বাজারের দোকানে দোকানে কথা হয় জুলফিকার খামারির বিশাল এ ষাঁড় নিয়ে। আশপাশের ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে রাজাবাবুকে দেখতে আসে মানুষ।’
গত বছর কোরবানির মৌসুমে ৩২ মণ ওজনের ‘চাঁপাই সম্রাট’ নামে একটি ষাঁড়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন খামারি জুলফিকার আলী। গত বছর চাঁপাই সম্রাটের ভালো দাম পাননি তিনি। এবার রাজাবাবুকে নিয়ে ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন।
জুলফিকার আলী বলেন, ’আসন্ন কোরবানির ঈদের জন্য রাজাবাবুকে প্রস্তুত করা হয়েছে। শান্ত স্বভাবের এ ষাঁড়কে ধান-চাল-গম-ভূষিসহ বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ানো হয়। দিনে একাধিকবার গোসল করানো হয় রাজাবাবুকে। স্থানীয় পশুর হাটের পাশাপাশি দেশের বড় হাটে রাজাবাবুকে নিয়ে যাওয়া হবে বিক্রি জন্য।’
তিনি আরও বলেন, ‘আমার খামারে থাকা রাজাবাবুর কথা জেলা-উপজেলা প্রাণিসম্পদের প্রায় সব কর্মকর্তা জানেন। মাঝেমধ্যে সরকারি কর্মকর্তারা রাজাবাবুকে দেখতে আসেন। তারা আমাকে সরকারি সাহায্য-সহযোগিতা করেছেন।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, জুলফিকার আলীর খামারে থাকা রাজাবাবু নামে বিশাল ষাঁড়টিকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হয়েছে। আগামীতেও করা হবে। জুলফিকার আলী তার নেশা থেকেই এসব ষাঁড় লালন-পালন করেন। গত বছর চাঁপাই সম্রাটের ভালো দাম না পেলেও এবার রাজাবাবুর দাম পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












