কুরবানির পশু, বাড়তি খরচ-ভারতীয় গরু নিয়ে খামারিদের দুশ্চিন্তা
হবিগঞ্জ সংবাদদাতা:
জেলায় এবার চাহিদার তুলনায় সংখ্যায় প্রায় দশ হাজারেও বেশি কোরবানির গরু উৎপাদন হয়েছে। এরপর যদি ভারতীয় গরু প্রবেশ করে তাহলে দাম কমে গিয়ে বড় অঙ্কের লোকসানে পড়তে হবে বলে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘পিউর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মের’ মালিক মোত্তাকিন চৌধুরী জানান।
তিনি বলেন, এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু লাল-পালনে অতিরিক্ত খরচ হয়েছে। এখন আবার ভারতীয় গরুর অবৈধ প্রবেশ নিয়ে দুশ্চিন্ত হচ্ছে। ভারতীয় গরু দেশে আসলে আমাদের পথে বসতে হবে। সেজন্য দেশে ভারতীয় গুরুর প্রবেশ ঠেকাতে প্রশাসনের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার দাবি জানান এই উদ্যোক্তা।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, হবিগঞ্জে নিবন্ধিত ৪২৪টি ও অনিবন্ধিত খামার ৫ হাজার ৭৩৭টি পশুর খামার রয়েছে। এ বছর জেলায় কোরবানি গরুর চাহিদা ৯০ হাজার ৬৩৮টি; উৎপাদন হয়েছে ১ লাখ ২ হাজার ৯টি। এর মধ্যে ষাড় ২৯ হাজার ৮৯৪টি, বলদ ৫ হাজার ২৬৪টি, গাভী ১৩ হাজার ৪২টি, মহিষ ৬৫১টি, ছাগল ৩২ হাজার ৬০৮টি, ভেড়া ২১ হাজার ৫১৫টি এবং অন্যান্য ২টি পশু রয়েছে।
কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা যায়, ঈদে চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গুরু প্রবেশের শঙ্কা রয়েছে। এমনটি হলে উদ্যোক্তাদের লোকসানে পড়তে হবে। তাই প্রায় প্রত্যেকজন খামারি এ বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এদিকে সম্প্রতি চুনারুঘাট উপজেলায় অবৈধ পাচার ঠেকাতে আইন-শৃঙ্খলা সভা করেছে জেলা ও পুলিশ প্রশাসন। এতে উপস্থিত জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন জানান, ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এক্ষেত্রে সবাইকে সজাগ থাকার জন্যও তারা অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।